মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ইটের ভাটায় হারিয়ে যাওয়া বর্ণমালা: এক কিশোরের চোখে শৈশবের ছেঁড়া পাতা মসজিদে চেয়ার ও সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা চৌহালীতে যমুনায় ভাঙন, হুমকিতে স্কুল ও ঘরবাড়ি বিমানবন্দরের নিরাপত্তায় স্কোর বেড়ে শাহজালালের ৯৪ ও ওসমানীর ৯৮ শেষ হলো আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ১০ এপিবিএন চার ককটেল উদ্ধার:যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪ অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার,অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে ৯৮ হাজার রিয়াল দুবাইগামী যাত্রী আটক জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে লঞ্চে অসুস্থ গর্ভবতী নারীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড আজিমপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকারী হাতেনাতে আটক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের প্রকাশ্যে হুমকি

নিজস্ব প্রতিবেদক: / ১৭১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

নাটোরের গুরুদাসপুরে নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুর রহমান রাজার বিরুদ্ধে চাঁদাবাজির সংবাদ প্রকাশের পর সামাজিক মাধ্যমে সাংবাদিকদের ‘দেখে নেওয়ার’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে।

গত ২৭ ফেব্রুয়ারি “ওসির সামনে হাট ইজারাদারের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি যুবদল নেতার” শিরোনামে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর জেলা যুবদল রাকিবুর রহমান রাজাকে বহিষ্কার করে। পরবর্তীতে নাটোর ডিবি পুলিশ তাকে শহরের লক্ষীপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী নাজিরপুরের তুলাধুনা হাটের ইজারাদার ওবায়দুল ইসলাম তপু বাদী হয়ে মামলা করলে গুরুদাসপুর থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করে।

এদিকে, সংবাদ প্রকাশের পর সামাজিক মাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে কটূক্তি ও হুমকিমূলক মন্তব্য করেন উপজেলার চাঁচকৈড় বাজারের বস্ত্র ব্যবসায়ী ও ঠিকাদার ইসতিয়াক শান্ত রকি।

শনিবার বিকেল ৩টার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে তিনি লেখেন, “ভুক্তভোগী অভিযোগ করেছে হুমকির, আর সাংবাদিক নিউজ করেছে চাঁদাবাজি,এটাই হলুদ সাংবাদিকতা।

পরে এক সাংবাদিক প্রকাশিত সংবাদ শেয়ার করলে সেখানে মন্তব্য করে রকি লেখেন, আপনারা চাঁদাবাজি কই পাইলেন? ভুক্তভোগী অভিযোগ করলো হুমকি, আর আপনারা লিখেন চাঁদাবাজি। আপনাদের মত সাংবাদিকের বিষয়টা দেখা হবে।

এবিষয়ে অভিযুক্ত ব্যবসায়ী ইসতিয়াক শান্ত রকি বলেন, আমার মন্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। ভুক্তভোগী যে অভিযোগ করেছেন, সংবাদে তা ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, আমি সবাইকে হলুদ সাংবাদিক বা সবাইকে দেখে নেওয়ার হুমকি দেইনি।এই বিষয়ে আমার আপত্তি ছিল। সাংবাদিকদের ভয় দেখানো বা হুমকি দেওয়ার কোনো উদ্দেশ্য আমার ছিল না।

এদিকে নাটোর জেলায় কর্মরত সাংবাদিকদের দাবি, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের প্রকাশ্য হুমকি গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক।

এ বিষয়ে জানতে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুজ্জামান সরকার কে একাধিকবার মুঠোফোনে কল করলেও তিনি কল রিসিভ করেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর