শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সর্বশেষ
সিংড়ায় জমি নিয়ে বিরোধের জেরে কৃষকের আবাদকৃত সরিষা কেটে নিল প্রতিপক্ষ ইভটিজিংয়ে বাঁধা : সিরাজগঞ্জের উল্লপাড়া দুই গ্রামের সংঘর্ষে যুবক নিহত ফ্যামিলি কার্ড সবাই পাবে, টার্গেট কোন গ্রুপ থাকবে না: নাটোরে প্রতিমন্ত্রী পুতুল জেসিআই ঢাকা পায়োনিয়ার লোকাল প্রেসিডেন্ট হিসেবে এস এম নূরুন নবী হাসানের অভিষেক রাবি গ্রীন ভয়েসের দায়িত্ব হস্তান্তর ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজনীতিতে স্বস্তি ফিরলেও অর্থনীতিতে ঝুঁকি বেড়েছে পারমাণবিক অস্ত্রের প্রস্তাব পেলে আনন্দের সঙ্গে গ্রহণ করতাম: জেলেনস্কি ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার পোস্টারে সোনালি দিনের ছোঁয়া আজকের স্বর্ণের দাম নতুন গান নিয়ে আসছে ব্যান্ড নিসর্গ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইভটিজিংয়ে বাঁধা : সিরাজগঞ্জের উল্লপাড়া দুই গ্রামের সংঘর্ষে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: / ৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬



ইভটিজিংয়ে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই গ্রামের সংঘর্ষে শাহ-আলম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এঘটনায় উভয়পক্ষের ৫ জন আহত হয়েছে।


নিহত শাহ আলম উপজেলার রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত দোষীদের বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।


শনিবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার সকালে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে থেকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়।


নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাশিনাথপুর গ্রামের কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে রশিদপুর উত্তরপাড়া এলাকায় সকাল-বিকাল নিয়মিত আড্ডা দিতেন। সেখানে মেয়েদের উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে রশিদপুর গ্রামের লোকজন তাদের একাধিকবার নিষেধ করেন। এরই জেরে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) রাতে রশিদপুর গ্রামের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায় কাশিনাথপুরের বখাটে যুবকরা। হামলার পর দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ বেধে যায়। এতে উভয়পক্ষের ৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে শাহ আলমের অবস্থার অবনতি হয়। পরে সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টহল জোরদার করা হয়েছে বলে জানা গেছে। শাহ আলমকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া নেওয়ার পথে তিনি মারা যায়।


সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়। ওই সংঘর্ষে একজন গুরুত্বর আহত ছিলো। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে শাহ-আলম নামের এক ব্যক্তি মারা গেছে।


নিহতের পরিবারকে থানায় আসার জন্য বলা হয়েছে। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর