শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
নিপুণ রায়ের গয়না আছে ৫০২ ভরি ডেমরায় ৬ লাখ টাকার গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেফতার ঢাকা রেঞ্জ আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্টে দাপুটে চ্যাম্পিয়ন ২৫ বিএন ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু সিংড়ার সেই ২৪৭ জন হতদরিদ্রদের মার্চ মাসের চালের দ্বিগুণ মূল্য পরিশোধ করে আলোচনায় ইউপি চেয়ারম্যান সোহরাব পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ডিজেল সংকটে উল্লাপাড়ায় থমকে গেছে সেচ কার্যক্রম, দিশেহারা কৃষক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জয়পুরহাটে উচনা সীমান্তে ৫০ ভরি স্বর্ণ সহ চোরাকারবারি গ্রেফতার

জলিল রানা, জয়পুরহাট প্রতিনিধি : / ৫১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬

জয়পুরহাটে পূর্ব উচনা সীমান্তে ৫০ ভরি স্বর্ণ সহ চোরাকারবারি গ্রেফতার। জেলার পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা সীমান্ত এলাকা থেকে ৫০ ভরি ৬ আনা ওজনের ৫টি অবৈধ স্বর্ণের বারসহ মতিয়ার রহমান মিন্টু নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে ২০ বিজিবি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি-২০২৬) জয়পুরহাট ২০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল স্বর্ণের এ চালানটি জব্দ করেন।
গ্রেফতারকৃত মতিয়ার রহমান মিন্টু জেলার পাঁচবিবি উপজেলার পূর্ব উছনা গ্রামের সিদ্দিক মণ্ডলের ছেলে বলে জানা গেছে।

উদ্ধার কৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৮ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা বলে জানিয়েছেন বিজিবি।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল লতিফুল বারী  জানান, পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির (বর্ডার অবজার্ভেশন পোষ্ট) একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৮১/ ১৫ থেকে ৯শ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উচনা এলাকায় টহল দেওয়ার সময় বাইসাইকেলে থাকা মতিয়ার রহমান মিন্টুকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়, এ সময় তার বাইসাইকেলের ছিটের নিচ থেকে কস টেপে মোড়ানো প্যাকেট থেকে ৫ টি স্বর্ণের বার উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মতিয়ার রহমান মিন্টুর বিরুদ্ধে সোনা চোরা চালান আইনে পাঁচবিবি থানায় মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর