সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সর্বশেষ
চট্টগ্রাম বিমানবন্দরে হ্যান্ডব্যাগে মিলল ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণের চুড়ি তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৯৯ প্রায় আট হাজার নাগরিককে ফেরত পাঠালো সৌদি আরব শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে মাদারীপুর সদর হাসপাতালে ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক হওয়ার অভিযোগ কুড়িগ্রামে রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটির পরিচিতি সভা মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন মানসিক সুস্থতা নিশ্চিতে অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে হবে: চিফ হুইপ বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব’ সম্পর্কিত কমিটির বৈঠক স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইফতারে অতিরিক্ত ভাজাপোড়া খেলে হতে পারে যেসব ক্ষতি

অনলাইন ডেস্ক: / ২৫০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬

রোজার মাসে ইফতারে আমরা সাধারণত পেঁয়াজু, বেগুনি বা চপ খেতে পছন্দ করি। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, সারাদিন খালি পেটে থাকার পর এই ভাজাপোড়া খাবারগুলো শরীরের জন্য বেশ ক্ষতিকর।

ভাজাপোড়া কেন ক্ষতিকর?
সারাদিন রোজা রাখার পর ভাজাপোড়া বা অতিরিক্ত মিষ্টি খাবার খেলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও পেটের সমস্যা হতে পারে। এই ধরনের খাবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং দ্রুত ক্লান্তি নিয়ে আসে।

 

ইফতারে কী খাবেন?
সুস্থ থাকতে ইফতারে নিচের খাবারগুলো রাখা জরুরি:

১। পানি ও পানীয়: একবারে অনেক পানি না খেয়ে ইফতার থেকে সাহরি পর্যন্ত অল্প অল্প করে পর্যাপ্ত পানি পান করুন। লেবুর শরবত বা ডাবের পানি খুব উপকারী।
২।

ফলমূল: তরমুজ, বাঙ্গি, আনারস বা আমের মতো দেশি ফল খান। খেজুর দিয়ে ইফতার শুরু করা সবচেয়ে ভালো।
৩। পুষ্টিকর খাবার: পাতলা খিচুড়ি, হালিম, ওটস, দুধ বা দই খাওয়া যেতে পারে।
এগুলো শরীরে শক্তি জোগায় এবং হজমে সাহায্য করে।
৪। শাকসবজি: শসা, টমেটো, গাজর ও পুদিনা পাতার সালাদ খনিজ লবণের অভাব পূরণ করে।

 

অসুস্থদের জন্য পরামর্শ
যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ আছে, তাদের ভাজাপোড়া ও চিনিযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত। এর বদলে তারা ফল, বাদাম বা ওটসের মতো হালকা খাবার খেতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর