শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সর্বশেষ
সিংড়ায় অধ্যক্ষের ব্যতিক্রমী উদ্যোগ, নিজ অর্থায়নে শিক্ষার্থীদের ইউনিফর্ম উপহার জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে জখম,থানায় মামলা শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দুবাইয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে নার্গিস ফাকরি

অনলাইন ডেস্ক: / ১১১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রভাব পড়েছে সংযুক্ত আরব আমিরাতেও। ইরানের উপর ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলার কারণে গোটা অঞ্চলজুড়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও আতঙ্ক।

সেই পরিস্থিতির মাঝেই দুবাইয়ে রয়েছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরি। ভয়াবহ এই সময়ের অভিজ্ঞতা নিজেই ভাগ করে নিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় দুবাইয়ের থমথমে পরিবেশের ছবি পোস্ট করে নার্গিস জানান, এক অদ্ভুত আতঙ্ক ঘিরে ধরেছে তাকে। তার ভাষায়, “যা-ই হোক, এক অদ্ভুত ভয় কাজ করছে। এর ঠিক পরমুহূর্তে কী হতে চলেছে, আমরা কেউ জানি না।” পরিস্থিতির অনিশ্চয়তা তাকে মানসিকভাবে চাপে ফেলেছে বলেও উল্লেখ করেন অভিনেত্রী।


নার্গিস আরও জানান, আতঙ্কে দুচোখের পাতা এক করতে পারছেন না। রাত কেটে যাচ্ছে নির্ঘুম অবস্থায়। মাথা যেন সবসময় সজাগ হয়ে আছে-এই বুঝি কিছু ঘটে যায়। চারপাশের অস্বাভাবিক পরিবেশ তাকে গভীর উদ্বেগে ফেলেছে।


জানা গেছে, দুবাইয়ে নার্গিসের নিজস্ব বাসভবন রয়েছে। ব্যবসায়ী টনি বেগকে বিয়ের পর সেখানেই বসবাস করছেন তিনি। বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় রয়েছেন এই অভিনেত্রী।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে অনিশ্চয়তা ও আতঙ্কের এই সময় দুবাইয়ে বসে নির্ঘুম রাত কাটছে নার্গিস ফাকরির-সোশ্যাল মিডিয়ার পোস্টেই স্পষ্ট সেই অস্থিরতার ছবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর