বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গাজীপুরে ডিএনসির অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক: / ৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬



গাজীপুরের জয়দেবপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মঙ্গলবার (০৩ মার্চ ) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।

ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসানের তত্ত্বাবধানে এবং সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে জয়দেবপুরের শিরিরচালা বাঘের বাজার এলাকায় অবস্থান নেয় অভিযানে অংশ নেওয়া দল। সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে ঢাকা থেকে ময়মনসিংহগামী ‘আলম এশিয়া’ নামের একটি যাত্রীবাহী বাসে সিগন্যাল দিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে বাসের পেছনের সিটে বসা সন্দেহভাজন মো. এমদাদুল হক (৩৬)–কে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তার কাছে থাকা একটি কালো রঙের শপিং ব্যাগ তল্লাশি করে ৫০টি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে সংরক্ষিত মোট ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে গাজীপুর এলাকায় ইয়াবার পাইকারি ব্যবসার সঙ্গে জড়িত। তার চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিএনসি।

এ ঘটনায় জয়দেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আন্তঃজেলা মহাসড়ক ব্যবহার করে মাদক পরিবহন রোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর