শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ জুনে উদ্বোধন: রেলমন্ত্রী এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে সাইদুর রহমান বাচ্চুর নিজ উদ্যোগে হাতপাখা, পানি ও বিস্কুট বিতরন কাজিপুরে উপজেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘অপরাধ দমনে রাজধানীতে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপন করা হবে’ কাজিপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  খানসামায় বসতবাড়ি ও রাস্তার ধারে সজিনা চারা রোপণ কার্যক্রম উদ্বোধন জয়পুরহাটে পুকুরে ডুবে দুই ভাই এর মৃত্যু সিরাজগঞ্জে কৃষি জমির মাটি কাটায় ৪ জনকে কারাদণ্ড, ড্রাম ট্রাক জব্দ ভুমি সেবায় হয়রানি ও অনিয়মরোধে হোয়াটসঅ্যাপ লাইন উদ্বোধন সিরাজগঞ্জে ২ হাজার ৪২০ লিটার পেট্টোল জব্দ, অর্থদণ্ড
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কম দামে বাজারে আসছে আইফোন, পাবেন যেদিন থেকে

অনলাইন ডেস্ক: / ৫৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

তুলনামূলক কম দামে নতুন স্মার্টফোন ‘আইফোন-১৭ই’ বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। আইফোন-১৭ সিরিজের নতুন এই মডেলটি আগামী ১১ মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে পাওয়া যাবে। এরই মধ্যে গত ৪ মার্চ থেকে ডিভাইসটির প্রি-অর্ডার শুরু হয়েছে।

জানা গেছে, ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের এই ফোনটির প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৯৯ মার্কিন ডলার। কালো, সাদা ও সফট পিঙ্ক—এই তিনটি ম্যাট ফিনিশ রঙে ফোনটি বাজারে আসবে। অ্যাপলের ভাষ্য, তুলনামূলক কম দামে উন্নত প্রযুক্তির সুবিধা দেওয়ার লক্ষ্যেই এই মডেলটি আনা হয়েছে।

প্রযুক্তিবিষয়ক সাময়িকী টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন-১৭ই মডেলে অ্যাপলের সর্বশেষ প্রজন্মের ‘এ১৯’ চিপ ব্যবহার করা হয়েছে। উন্নত ৩-ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপে রয়েছে শক্তিশালী ৬-কোর সিপিইউ, যা আইফোন ১১-এর তুলনায় প্রায় দ্বিগুণ দ্রুতগতিতে কাজ করতে সক্ষম। পাশাপাশি এতে ৪-কোর জিপিইউ যুক্ত করা হয়েছে, যেখানে নিউরাল অ্যাক্সিলারেটর, কনসোল-লেভেলের গেমিং এবং হার্ডওয়্যার-অ্যাক্সেলারেটেড রে ট্রেসিংয়ের মতো সুবিধা রয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কাজের জন্য ফোনটিতে ১৬-কোর নিউরাল ইঞ্জিন যুক্ত করা হয়েছে, যা বিশেষভাবে জেনারেটিভ এআই মডেলের জন্য অপ্টিমাইজড।


ডিসপ্লের ক্ষেত্রে আইফোন-১৭ই-তে রয়েছে ৬ দশমিক ১ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে। এর সর্বোচ্চ এইচডিআর উজ্জ্বলতা ১ হাজার ২০০ নিটস পর্যন্ত হতে পারে। পর্দার সুরক্ষায় ব্যবহার করা হয়েছে সিরামিক শিল্ড ২ প্রযুক্তি।

ডিভাইসটির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো স্যাটেলাইট সংযোগ সুবিধা। এর মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক বা ওয়াই-ফাই সংযোগ না থাকলেও ব্যবহারকারীরা জরুরি এসওএস, রোডসাইড অ্যাসিস্ট্যান্স, বার্তা আদান-প্রদান এবং ‘ফাইন্ড মাই’ ফিচারের মতো সেবাগুলো ব্যবহার করতে পারবেন।

উন্নত প্রসেসর ও স্যাটেলাইট সংযোগসহ প্রিমিয়াম ফিচার তুলনামূলক কম দামে গ্রাহকদের কাছে পৌঁছে দিতেই এই নতুন মডেলটি বাজারে এনেছে অ্যাপল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর