মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সর্বশেষ
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় রাজশ্রী প্রথম খেলোয়াড়দের ফিটনেস ও জীবনরক্ষাকারী দক্ষতা বাড়াতে বিকেএসপিতে বিশেষ কর্মশালা শেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ১২, এক যাত্রীর হাত বিচ্ছিন্ন পল্লবীতে গোলাগুলি: ১৩ মামলার আসামি ‘টান আকাশ’ গ্রেফতার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৭২ বিমানের কর্মকর্তার সহায়তায় নেপালের বোর্ডিংপাসে ইতালি যাত্রা, ধরা পড়ল জাল ভিসার চক্র কোস্ট গার্ডের অভিযান: টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক দেশে সক্রিয় ২৬৮ অনলাইন জুয়ার সাইট, বন্ধে বিটিআরসিকে সিআইডির চিঠি আশুরা উপলক্ষে রাজধানীতে কঠোর নিরাপত্তা, তাজিয়া মিছিলে দা-ছুরি-তরবারি বহনে নিষেধাজ্ঞা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৭২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬



ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৭২ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৭২ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।

অভিযানে, মোহাম্মদপুরে ৩০ জন,আদাবরে ৫ জন, শেরেবাংলা নগরে ২২ জন,তেজগাঁও থানা ৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৪ জন ও হাতিরঝিল থানায় ৫ জনকে গ্রেফতার করেছে।

মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. ইমনশেখ (৩০), মো. আকবর হোসেন (২৫), মো. শাকিল (২২), দিল মোহাম্মদ ওরফে ফেসান কুকু (২৪), মো. আব্বাস আলী (৩৬), মো. বিল্লাল হোসেন (২৭), দিল মোহাম্মদ হাসান (বয়স উল্লেখ নেই), মো. শহিদুল ইসলাম (৪৫), নূর নবী (১৯), মো. হান্নান (২০), মো. বেলাল (২১), মো. শাহীন (২৮), মো. সোলায়মান (২৬), মোঃ ছুনো (২২), মো. সাকিব (২৫), মো. রানা মিয়া (২৮), মো. ওয়ালিদ আহাম্মেদ সানিম (২৭), মো. নয়ন (২৭), মো. জনি (১৮), মো. সোহেল (২৩), মো. মিলন (৩৫), বিশাল (১৯), মো. মোস্তফা (২৩), মো. ইমরান (২৭), মো. সাইফুল (২২), মো. ফরিদ খান (৫০), মো. সাইদুল ইসলাম (৩৫), মো. জাহাঙ্গীর (৪৫), মো. রিপন মন্ডল (৪৫), মো. রাহুল (২২), আব্দুল খালেক (২৬), মো. আরমান (১৯), মো. মনোয়ার হোসেন শুভ (২০), মো. আফনান রহমান (২২) ও মো. নাবিল (১৯)।

আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-নামীম আশরাফ মনি (৩৬),মো. রবিউল হাসান (৩০),শ্রী দীলিপ রায় (৪০),মো. আমিনুল ইসলাম(৪৯) ও মো. শরিফ (১৯)।

শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. আনোয়ার (৩২),মোছা. মুক্তা (২৮),সোয়েব (১৮),মো. রাশেদ (৪০),মো. আঃ লতিফ (৫২),মো. মিলন মিয়া (৩২),মো. হাসিব (২০),সোহাগ (২৭),মো. নিরব খান (২১),মো. জিহাদ (২৮),মো. আলমগীর হোসেন সুজন (১৮),মো. আলা উদ্দিন (৪৫),মো. মিন্টু মিয়া (৪৫),মো. সাদ্দাম (৪০),মো. ফেরদৌস (৪০),মো. হারেজ (২৪), অপু(২০),মো. কামাল (৪০),মো. নুর ইসলাম (৩৩),মো. হাসান (২৫),মো. জুয়েল (৩৫) ও মো. আল আমিন (২৬)।

তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. আলী এমরান (২৯),আমিনুল ইসলাম (৩০),নাছিমা বেগম (৩৫),মোছা. চানবানু (৬৫),মোছাঃ বিথী (৩০) ও মো. শরীফ খান ওরফে রাজন (৩৩)।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-দেবাশীষ মন্ডল (২৫), মো. রাসেল (৩৩),মো. রিপন হোসেন (৩৬) ও
মো. সোহেল ওরফে মামুন (৩০)।

হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- মো. মেহেদী হাসান জীবন (১৯), মো. রঞ্জু মিয়া (২৮),মো. সুজন (২৯),মো. শামীম (৩২) ও মো. শাহ আলম (৩৫)।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর