শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
সলঙ্গায় তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে অস্ত্র উদ্ধার, কুখ্যাত সন্ত্রাসী ডন রাসেল আটক যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন এসএসসির প্রশ্নপত্র দেয়ার নামে টাকা হাতিয়ে নিচ্ছিল চক্র, অতঃপর… সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার : প্রধানমন্ত্রী রায়গঞ্জে ধান কাটায় বাধা ও হয়রানির অভিযোগে ভূমিহীনদের সংবাদ সম্মেলন সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার কাজিপুরে স্বাধীনতা স্কয়ারের মুর‍্যালের কালো কাপড় অপসারণ, আলোচনায় ছাত্রলীগ নেতা ভোলায় অবৈধ জ্বালানি ও ভেজাল তেল জব্দ খিলক্ষেতে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পেটের মধ্যে ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : / ৬৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

রাজধানীর মতিঝিল এলাকা থেকে আনুমানিক ৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের ২৪০২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

গত বুধবার রাতে মতিঝিলের একটি আবাসিক হোটেলে র‍্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের সদস্যরা অভিযানটি পরিচালনা করে।

শুক্রবার র‍্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত প্রায় ৯টা ১০ মিনিটে মতিঝিল থানাধীন কমলাপুর স্টেশন রোডের একটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক আচরণের কারণে মো. হাসান নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তির পরিচয় যাচাই করে জানা যায়, তার বাড়ি কক্সবাজার জেলার রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকার উমখালী গ্রামে।

র‍্যাব জানায়, জিজ্ঞাসাবাদে হাসান স্বীকার করে যে, সে বিশেষ পদ্ধতিতে ইয়াবা ট্যাবলেট গিলে পেটের ভেতরে বহন করে ঢাকায় নিয়ে এসেছে। পরে হোটেলের একটি কক্ষের বাথরুমে তল্লাশি চালিয়ে সাদা পলিথিনে মোড়ানো ২৬টি পোটলায় রাখা ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এক্স-রে করা হলে তার পেটে আরও বস্তু সদৃশ কিছু থাকার প্রমাণ মেলে। পরে চিকিৎসকের তত্ত্বাবধানে ওষুধ প্রয়োগের মাধ্যমে মলত্যাগ করিয়ে আরও ২৪টি পোটলায় রাখা ১২০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার করা মোট ২৪০২ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ২০ হাজার ৬০০ টাকা।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত হাসান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

এ ঘটনায় তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মতিঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর