শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
শেরপুরে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম খানসামায় দুই সার ডিলারের গুদামে অভিযান, ৬৫৭ বস্তা সার জব্দ উল্লাপাড়ায় ভুয়া ট্রেড ইউনিয়নের খপ্পরে দিশেহারা আমান ফিড মিলের মালিক ও শ্রমিকেরা জয়পুরহাটে জনবল সংকটে স্বাস্থ্য সেবা,বঞ্চিত হতদরিদ্র রোগীরা কাজিপুরে বেকার মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে কুটির শিল্প কর্মশালার সমাপনী অনুষ্ঠিত সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

থানার ইফতার মাহফিলে অতিথি মানব পাচারকারি,ওসির অপসারণের দাবিতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি : / ২৩৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬

নীলফামারীর ডিমলা থানার ইফতার মাহফিলে আন্তর্জাতিক মানবপাচারকারি চক্রের চিহ্নিত মুলহোতা গ্রেপ্তারের পর কারাভোগ করে জামিনে থাকা নুর ইসলাম ওরফে নুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শওকত আলী সরকারের অপসারণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার(৮ মার্চ)বিকেলে উপজেলা সদরের স্মৃতি অম্লান চত্ত্বরে উপজেলার সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)নীলফামারী জেলা যুবশক্তির সংগঠক মজিবুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, জাতীয় নাগরিক পার্টি নীলফামারী জেলার সাংগঠনিক সম্পাদক শাকিল প্রধান,বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদ ডিমলা উপজেলা শাখা সাধারণ সম্পাদক আজিনুর রহমান।জাতীয় ছাত্রশক্তি নীলফামারী জেলা শাখার যুগ্ম আহবায়ক উমর ফারুক,গণ অধিকার পরিষদ ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজ,বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদ ডিমলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শরিফ, শিক্ষক মোশাররফ হোসেন,সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।মানববন্ধনের সময় ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শওকত আলী সরকার সেখানে উপস্থিত হয়ে জানান,মানবপাচারকারি চক্রের সাথে জড়িত অভিযুক্ত ব্যক্তিকে থানার ইফতার মাহফিলে আমন্ত্রণ জানানো হয়নি।তাকে আমি চিনিনা।তিনি কিভাবে কার সাথে ইফতার মাহফিলে উপস্থিত হয়েছিলেন তাও আমার জানা নেই।

থানা চত্ত্বরের মসজিদে নামাজ পড়তে এসে তিনি নিজে থেকে হয়তোবা ইফতার মাহফিলে উপস্থিত হতে পারেন।তবে মানববন্ধনের আয়োজকসহ অনেকের অভিযোগ,ডিমলা থানার ইফতার মাহফিলে ওই আন্তর্জাতিক মানবপাচারকারি চক্রের হোতা রাতারাতি কোটি-কোটি টাকা ও অঢেল সম্পত্তির মালিক বনে যাওয়া ব্যক্তির কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে তাকে ইফতার মাহফিলে অতিথি হিসেবে আমন্ত্রণ জানান ডিমলা থানার ওসি।

 

তাই তারা ওসির অপসারণের দাবিসহ বিভিন্ন দাবি মানববন্ধন থেকে জানান।গত ৩ মার্চ থানার ওই ইফতার মাহফিলে নুরুলের উপস্থিতি জানাজানি হলে এলাকায় সেই থেকে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।রাজনৈতিক,সামাজিক,ছাত্র নেতা,সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইফতার মাহফিলে উপস্থিত তার ছবিসহ পোস্ট করে ব্যাপক সমালোচনা করেন ডিমলা থানার ওসির বিরুদ্ধে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর