বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
রাস্তার দাবিতে হয়রানির অভিযোগ, মিরপুরে ভবনমালিক-এলাকাবাসীর মানববন্ধন রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান কাজিপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের ক্রাশ প্রোগ্রাম উদ্বোধন কাজিপুরে নবাগত ইউএনওর সঙ্গে ক্যাবের মতবিনিময়  কাজিপুরে জব্দকৃত সার ন্যায্যমূল্যে বিক্রি, তিন জন কে অর্থদণ্ড কালিয়াকৈরে টাকা ছাড়া সেবা মিলেনা ফুলবাড়িয়া ইউপি পরিষদে হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা ডিজিএমের পদত্যাগ দাবিতে উল্লাপাড়ায় আমান ফিডের শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের গেটে বজ্রপাতে আগুন উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা / ১৩৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬

ঢাকা নৌ-পুলিশের প্রধান কুসুম দেওয়ানসহ একযোগে বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরে পাঠানো বাকি চারজন অতিরিক্ত আইজিপি হলেন–আবু হাসান মুহম্মদ তারিক, মোহা. আবদুল আলীম মাহমুদ, মো. মাসুদুর রহমান ও মো. তওফিক মাহবুব চৌধুরী। তাদের মধ্যে আবু হাসান মুহম্মদ তারিক ও মোহা. আবদুল আলীম মাহমুদ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে মন্ত্রণালয় ন্যস্ত আছেন।

এছাড়া মো. মাসুদুর রহমান মিয়া পুলিশ অধিদপ্তর ঢাকায় (টিআরপদে) এবং তওফিক মাহবুব চৌধুরী সারদা রাজশাহীতে অতিরিক্ত আইজিপির দায়িত্ব পালন করছেন। এছাড়া ২০২৪ সালের অক্টোবর থেকে নৌ-পুলিশে অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছেন কুসুম দেওয়ান। রবিবার( ০৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক ৫ প্রজ্ঞাপনে তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে তাদেরকে, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী চাকরি থেকে অবসর প্রদান করার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া তাদেরকে বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি দেওয়া হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর