শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ভোলায় অবৈধ জ্বালানি ও ভেজাল তেল জব্দ খিলক্ষেতে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে জামাত ও বিএনপি-পন্থীদের মধ্যে সংঘর্ষ টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩২ জন গ্রেফতার ট্রাফিক মতিঝিলের নতুন উদ্যোগে স্বস্তি শিক্ষার্থী-অভিভাবকদের মোবাইলে টিকটক ভিডিও দেখানোর প্রলোভনে ৫ বছরের শিশুকে বলাৎকার, ছিঁড়লো পায়ুপথ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ জুনে উদ্বোধন: রেলমন্ত্রী এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে সাইদুর রহমান বাচ্চুর নিজ উদ্যোগে হাতপাখা, পানি ও বিস্কুট বিতরন কাজিপুরে উপজেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি : / ৭৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে অগ্নিকান্ড ও ভুমিকম্প মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ মার্চ মঙ্গলবার বেলা ১২ টায় বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর-এর আয়োজনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন।

এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আহমেদ শাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহরিয়ার মান্নান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আহাদ আলী মণ্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জামিল উদ্দিন মণ্ডলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দুর্যোগ মোকাবেলা ও অগ্নিনির্বাপণ বিষয়ে একটি বাস্তবধর্মী মহড়া প্রদর্শন করেন। ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোসলেম উদ্দিন মহড়ার বিভিন্ন ধাপ সম্পর্কে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা দেন। তিনি আগুন লাগলে দ্রুত কীভাবে প্রতিক্রিয়া জানাতে হবে এবং ঘরে বসেই প্রাথমিকভাবে কীভাবে আগুন নিয়ন্ত্রণে আনা যায় সে বিষয়ে বাস্তব প্রদর্শনের মাধ্যমে উপস্থিত সবাইকে অবহিত করেন।

অনুষ্ঠানে দুর্যোগ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

সভাপতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব সরকার বলেন, দুর্যোগ মোকাবেলায় সবার সম্মিলিত সচেতনতা ও প্রস্তুতি অত্যন্ত জরুরি। ঘরে ঘরে সচেতনতা বৃদ্ধি পেলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এজন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় পর্যায়ে নিয়মিত প্রশিক্ষণ ও মহড়ার প্রয়োজন রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, দুর্যোগের আগে প্রস্তুতি গ্রহণই সবচেয়ে কার্যকর পদক্ষেপ। আমাদের সচেতনতা ও আগাম প্রস্তুতিই পারে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে। তিনি বলেন, দুর্যোগ-পরবর্তী সহায়তার পাশাপাশি দুর্যোগের আগে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে গুরুত্ব দিতে হবে। পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে যদি দুর্যোগ মোকাবেলার সক্ষমতা, প্রশিক্ষণ ও দায়িত্ববোধ গড়ে তোলা যায়, তবে একটি নিরাপদ ও টেকসই সমাজ গড়ে তোলা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর