শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আওয়ামী লীগের সাবেক এমপি মহিউদ্দিন মারা গেছেন

অনলাইন ডেস্ক: / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানী ঢাকার গুলশান ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

মহিউদ্দিন আহমেদের পরিবার সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পরিবার জানায়, আগামীকাল মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামে নিজ বাড়িতে তাকে দাফন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মহিউদ্দিন আহমেদ (৭৭) মহান মুক্তিযুদ্ধের সময় মুন্সীগঞ্জ জেলায় অন্যতম সংগঠক হিসেবে ভূমিকা পালন করেছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সিরাজদীখান উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘ সময় স্থানীয় সরকার ও জাতীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি মালখানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে পাঁচবার এবং সিরাজদীখান উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনবার নির্বাচিত হন। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০২৪ সালের ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। এ সময় তার বিরুদ্ধে কয়েকটি মামলাও করা হয়। মহিউদ্দিন আহমেদের দুই ছেলে ও এক মেয়ে। তার মৃত্যুতে এলাকাবাসী, রাজনৈতিক সহকর্মী ও শুভা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর