শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ড সেনাবাহিনী সব সময় মুক্তিযোদ্ধাদের পাশে থাকবে: সেনাপ্রধান ‘এই স্ববিরোধিতা কেন?’ রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই, বিশ্ববাজারে অস্থিরতা ৬৬ বছরে ‘গর্ভবতী’ হওয়ার গুঞ্জন, যা বললেন অভিনেত্রী শঙ্কা কাটিয়ে ফিনালিসিমার ভেন্যু চূড়ান্ত হানিমুনের মাঝেই অডিও ফাঁস বিতর্ক, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি রাশমিকার রায়গঞ্জের নলকা ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ ঈদে আনসার-ভিডিপির উদ্যোগ: ২৯,০৩৭ সদস্য ও কর্মচারী পেলেন উপহার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে সৌদি সরকারের উপহারের খেজুর বিতরণ

কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ১২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬


সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার জন্যে বরাদ্দকৃত সৌদি সরকারের (কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার) এর দেয়া উপহারের খেজুর এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদের সামনে থেকে এই খেজুর বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মেস্তাফিজুর রহমান। উপজেলার ৫৫ টি মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার মোট ১ হাজার চারশ শিক্ষার্থীর মাঝে ২২৪ কেজি খেজুরের ২৮ টি


প্যাকেট বিতরণ করা হয়েছে। বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার জানান, “খেজুরগুলো জেলা থেকে পাওয়া মাত্রই আমরা লিস্ট করে আজকে সেগুলো শিক্ষার্থী অনুপাতে বিতরণ করে দিয়েছি।”

বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রাজ্জাকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক ও গণমাধ্যমকর্মিগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর