শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ
বরিশাল সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক বিলকিস জাহান শিরিন নায়ক বাপ্পারাজের জন্মদিন আজ গণপরিবহন পাবে পর্যাপ্ত তেল, উঠে যাচ্ছে রেশনিং পদ্ধতি: সেতুমন্ত্রী কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেফতার ২ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার মাহফিল প্রতিটি ওয়ার্ডে ফুটসাল মাঠ ও খেলার সুযোগ নিশ্চিত করতে নতুন উদ্যোগ সরকারের নদীপথে ডাকাতি ও চাঁদাবাজি প্রতিরোধে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ঈদে নৌপথে সার্বিক নিরাপত্তায় কাজ করছে কোস্ট গার্ড গাজীপুরে বাংলাবাজারে মানবতার কল্যানে আমরার উদ্যোগে ইফতার বিতরণ। ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিছন্ন অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক: / ৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬


‘এসো দেশ ও পৃথিবী বদলাই, নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, দূষণমুক্ত পরিবেশ গড়ি’ শ্লোগানে সিরাজগঞ্জে ছোট নদী-নালা ও  খালবিল পরিস্কার-পরিচ্ছন্নতার বিশেষ কর্মসুচী শুরু হয়েছে। মাসব্যাপী এ কর্মসুচী অব্যাহতি থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সারাদেশে এ কর্মসুচী বাস্তবায়ন হবে। শনিবার সকালে বেলকুচিতে পৌর শহরের ওয়াপধাঁখালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন করেন সংসদ সদস্য আমিরুল ইসলাম খান। এ সময়ে উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, সদস্য সচিব বনি আমিনসহ ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় তিনি বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ বিভিন্ন রোগের কারনে দেশের মানুষ মারা যাচ্ছে এবং নানা রোগে আক্রান্ত হচেছ। এ কারনে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষকে রোগ থেকে রক্ষার জন্য ছোট ছোট নদী-নালা ও খালবিল পরিস্কার-পরিচ্ছন্নতা করার নির্দেশ দিয়েছেন। তার নির্দেশে খাল পরিস্কার কর্মসুচী শুরু হলো। আগামীকাল থেকে প্রত্যেক দলের নেতাকর্মী তাদের প্রত্যেক গ্রামে মানুষের কল্যানের জন্য খাল-বিল পরিস্কার কার্যক্রম শুরু করবেন।

অন্যদিকে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে সকালে শহরের কাটাখালীতে পরিস্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরুর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। এ সময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। প্রত্যেক মানুষ যদি নিজের বাড়ির আঙিনা পরিষ্কার রাখে এবং কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেয়, তাহলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। জেলা প্রশাসক আমিনুল আরও বলেন, ডেঙ্গু মূলত জমে থাকা পরিষ্কার পানিতে জন্ম নেওয়া এডিস মশার মাধ্যমে ছড়ায়। তাই বাসা বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ড্রাম বা পানির পাত্রে যাতে পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, বর্তমানে অনেকেই বাড়ির ছাদে বাগান করছেন, যা পরিবেশের জন্য ইতিবাচক উদ্যোগ। তবে ছাদ বাগানের টব বা পানির পাত্রে যেন পানি জমে না থাকে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। নিয়মিত ছাদ বাগান পরিষ্কার রাখা এবং অপ্রয়োজনীয় পাত্র সরিয়ে ফেললে ডেঙ্গুর ঝুঁঁকি অনেকাংশে কমে যাবে।

এসময় স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, সিভিল সার্জন ডাঃ মোঃ রুহুল আমিন, সদর উপজেলা নিবার্হী অফিসার মোঃ মামুন খান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ নুরনবী সেখ, পৌর প্রশাসনিক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ও হাজী আব্দুস সাত্তারসহ জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে এবং নিজেদের বাড়ির আঙিনা পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে হবে বলে উপস্থিত সবাই অঙ্গিকার করেন।






আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর