নাগেশ্বরীতে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে স্থানীয় ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি :
/ ১১৮
বার দেখা হয়েছে
আপডেট :
শনিবার, ১৪ মার্চ, ২০২৬
শেয়ার করুন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাল্যবিয়ে বন্ধে, শিশু সুরক্ষা এবং শিশু অধিকার সংক্রান্ত বিষয়গুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় ব্যবসায়িক গোষ্ঠী এবং বেসরকারি খাতের অংশীদারদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ মার্চ’২০২৬ইং (শনিবার) কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়াছিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সন্তোষপুর ইউনিয়নের সচিব মোঃ রইজ উদ্দিন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বেড়াকুটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক মোহাম্মদ আলী খোকন, গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইউসুফ আলী, শ্রী তরণী কান্ত বর্মন, ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গফ্ফার প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন, এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জল শিকদার, কমিউনিটি ফেসিলিটেটর মায়া মনি মিষ্টি, সানজিদা সিদ্দিকা। সভায় বক্তারা বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণি পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।