রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের রায়গঞ্জে ঠিকাদারের ওপর হামলা ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: / ১১৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬


সিরাজগঞ্জের রায়গঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ঠিকাদারের ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণবাড়িয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মোঃ জুয়েল রানা, আব্দুল ওহাব ও বাবু তালুকদার বক্তব্য রাখেন।


মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান তার বৈধ জমিতে বিধিমোতাবেক নিয়োগকৃত ঠিকাদার গোবিন্দ কুমার রায় কে দিয়ে মাটি ভরাটের কাজ কারাচ্ছিলেন। কিন্তু পাঙ্গাসী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. কামরুজ্জামান ভুট্টো চাঁদা দাবী করে। চাহিদা মোতাবেক চাঁদা না দেয়ায় ভু্েট্টা বাহিনী ঠিকাদার গোবিন্দ কুমার রায়ের উপর হামলা চালায়। বক্তাগন অবিলম্বে বিএনপি নেতা কামরুজ্জামান ভুট্টোকে দল থেকে বহিস্কার এবং প্রশাসনের কাছে আইনগত ব্যবস্থার দাবী জানান। মানববন্ধন পাঙ্গাসী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর