শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
শেরপুরে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম খানসামায় দুই সার ডিলারের গুদামে অভিযান, ৬৫৭ বস্তা সার জব্দ উল্লাপাড়ায় ভুয়া ট্রেড ইউনিয়নের খপ্পরে দিশেহারা আমান ফিড মিলের মালিক ও শ্রমিকেরা জয়পুরহাটে জনবল সংকটে স্বাস্থ্য সেবা,বঞ্চিত হতদরিদ্র রোগীরা কাজিপুরে বেকার মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে কুটির শিল্প কর্মশালার সমাপনী অনুষ্ঠিত সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উল্লাপাড়ায় মেয়র প্রার্থী সামিউল ইসলামের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ১২৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২৬



সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিএনপি দলীয় মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী মোঃ সামিউল ইসলাম সামির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে উল্লাপাড়া পৌরসভার কাওয়াক মহল্লার নুরজাহান ভবনে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে উল্লাপাড়া পৌরসভার নয়টি ওয়ার্ডের বিএনপি দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রায় দুই হাজার মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। ইফতারকে কেন্দ্র করে মুসল্লীদের মধ্যে এক মিলনমেলার সৃষ্টি হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সামিউল ইসলাম সামির বড় ভাই মোহাম্মদ শাহাদাত হোসেন। আয়োজকরা জানান, পবিত্র মাহে রমজানের তাৎপর্য সামনে রেখে এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

ইফতার মাহফিলে আগত পৌরবাসী ও ভোটারদের উদ্দেশ্যে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী সামিউল ইসলাম সামি বলেন, “উল্লাপাড়ার মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার মূল শক্তি। আমি সবসময় এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখব। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ যদি আমাকে নির্বাচিত করে, তাহলে উল্লাপাড়া পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব পৌরসভায় রূপান্তর করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাব ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, পৌর এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন এবং একটি সুন্দর ও পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তোলাই হবে তার অগ্রাধিকার।

ইফতারের আগে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতের মধ্য দিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর