রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
১ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন গাইবান্ধায় ৩২৫ ইয়াবাসহ নারী গ্রেফতার, স্বামী পলাতক রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২ গাজীপুর থেকে নিখোঁজ, কালিয়াকৈরে অর্ধগলিত মরদেহ উদ্ধার জয়পুরহাটে ৮৩ প্রাথমিকে নেই প্রধান শিক্ষক সিরাজগঞ্জ দায়রা জজ আদালতে এপিপি পদে নিয়োগ পেলেন এ্যাড. গোলাম হাফিজ কিরন  কালিয়াকৈরে মিথ্যা মানহানির মামলা প্রত্যাহার ও প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন ৯/১১ ঘটনার ২৫ বছর: ‘সন্ত্রাসবাদী হামলা’ না লিখতে সাংবাদিকদের নির্দেশ সিবিসির ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রের মজুত, চীন-রাশিয়াকে নিয়ে চরম উদ্বেগে যুক্তরাষ্ট্র ইনজুরি টাইমে জোড়া গোলে হার এড়াল পিএসজি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চুয়াডাঙ্গা পুলিশ সুপার হিসেবে যোগদান কররেন মোহাম্মদ রুহুল কবীর খান

নিজস্ব প্রতিবেদক: / ২৪৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬



চুয়াডাঙ্গা জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান যোগদান করেছেন।

সোমবার (১৬ মার্চ) বিকেলে জেলার ৩১তম পুলিশ সুপার হিসাবে যোগদান করেন তিনি।

নবাগত পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান সদ্য বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ। এ সময় তিনি উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের সাথে কুশলাদি বিনিময় করেন।

পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান নেত্রকোনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি “প্রাচ্যের অক্সফোর্ড” (Oxford of the East) খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বিএসএস(অনার্স) ও এমএসএস (এমএ) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স অব পুলিশ সাইন্স (এমপিএস) ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৮ সালে বাংলাদেশ পুলিশে ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারি পুলিশ সুপার পদে যোগদান করেন। কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে তিনি পেশাগত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব সম্পাদন করে আসছেন।

নবাগত পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান সদ্য বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। সদ্য বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বিশেষ পুলিশ সুপার, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকা হিসেবে পদায়িত হয়েছেন। সদ্য বিদায়ী পুলিশ সুপার নবাগত পুলিশ সুপারকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মো. মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস), অনির্বাণ দাস, চুয়াডাঙ্গা জেলার ৫টি থানার অফিসার ইনচার্জগণ, ইনচার্জ, সিসিআইসি, আরআই, টিআইসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর