রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ
লালবাগে ভাড়া বাসার কক্ষ থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার ৪৪০০ ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ, প্রধান আসামি গ্রেফতার অত্যাধুনিক এআইয়ের ধীর উন্নয়ন করতে প্রস্তুত ওপেনএআই, জানালেন সিইও স্যাম অল্টম্যান ৭৪ শিশুর ভুয়া জন্ম-মৃত্যু নিবন্ধন, বিচারের কাঠগড়ায় ইউপি সচিব চান্দিনায় এক রাতেই ৩ বাড়িতে চুরি সিজারের চার দিন পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা কুড়িগ্রাম সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ইরাক থেকে ড্রোন হামলার পর গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করল সৌদি আরব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হলোখানা ইউনিয়নে ৭,৬৯২ দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি : / ১৪৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রাম  সদর উপজেলার হলোখানা ইউনিয়নে ৭ হাজার ৬ শত ৯২ জন দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
১৬ মার্চ (সোমবার) সকালে হলোখানা ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা, ট্যাগ  অফিসার কুড়িগ্রাম যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক, জেলা ওলামা দলের সভাপতি ডেন্টিস্ট মাওলানা ফজলুল হক, ইউনিয়নের সকল ইউপি সদস্য, গণমাধ্যম কর্মী, বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ভিজিএফ কর্মসূচির আওতায় চাল নিতে সকাল থেকেই ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন বয়সী নারী-পুরুষের উপস্থিতি দেখা যায়। প্রত্যেকে ১০ কেজি করে চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেন নিম্ন আয়ের মানুষজন।
 ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা বলেন, ভিজিএফ কর্মসূচির আওতায় হলোখানা  ইউনিয়নের মোট  ৭ হাজার ৬ শত ৯২ জন অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। যাতে প্রকৃত সুবিধাভোগীরা নির্ধারিত চাল সঠিক ভাবে পেতে পারে, সে জন্য প্রশাসনের তত্ত্বাবধানে কঠোর নজরদারি রাখা হয়েছে। স্বচ্ছতা ও সুষ্ঠুভাবে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর