রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ যুব খাতে ইতিবাচক পরিবর্তন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বদ্ধপরিকর: ক্রীড়া প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৭০ সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার জামিন বিশ্বকাপ না জিতেও জার্সিতে সাত তারকা, মিশরকে সতর্ক করল ফিফা গুম-নির্যাতন: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ মেক্সিকোতে গুলিতে মেয়র নিহত বাহ্যিক সাজসজ্জা মানুষের মর্যাদার মানদণ্ড নয় শিশুর মেধা বিকাশে গুরুত্ব দিতে হবে- আলীম এমপি চীন সফর শেষে দেশে ফিরলেন ডেপুটি স্পিকার ও সংসদীয় প্রতিনিধি দল
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শোলাকিয়ায় ঈদ জামাত ঘিরে নিরাপত্তা জোরদার, থাকবে ড্রোন নজরদারি: পুলিশ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৭৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬


কিশোরগঞ্জে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষ্যে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ ২) বিকাল ৩টায় জেলা পুলিশ কিশোরগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন।

ব্রিফিংয়ে তিনি জানান, ঈদের জামাতকে কেন্দ্র করে পুরো ঈদগাহ মাঠকে কয়েকটি সেক্টরে ভাগ করা হয়েছে এবং প্রতিটি সেক্টরের দায়িত্বে থাকবেন একজন করে অতিরিক্ত পুলিশ সুপার।

তিনি বলেন, মুসল্লীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে, যাতে সবাই নির্বিঘ্নে ঈদের জামাত আদায় করতে পারেন। পাশাপাশি আকাশপথে সার্বক্ষণিক ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে।

এ সময় ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), জেলার সকল সার্কেল অফিসার, সদর মডেল থানার অফিসার ইনচার্জসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর