বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
নাটোরে কন্টেইনারে তেল নেবার ভিডিও ধারণের সময় সাংবাদিককে মারধর হেরেও খেলোয়াড়দের পারফরম্যান্সে গর্বিত ক্যাবরেরা দুবাইয়ে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশিসহ চার প্রবাসী আহত বিয়ে করেছেন সিমরিন লুবাবা ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনি ব্যয় ২৩ লাখ টাকা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা এ দেশেরই ভূমিপুত্র এবং দেশেরই অংশ : মির্জা ফখরুল শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন ক্লাসের পরিকল্পনা বিমানমন্ত্রীর প্রটোকল ভঙ্গ: চার কেবিন ক্রুকে শোকজ, আবারও আলোচনায় আবীর ধানক্ষেতের আইল আর কাঁদার মাঝে বন্দি এক ‘শান্তি নিকেতন’ ও কিছু স্বপ্নের মৃত্যু!
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পল্লবীতে নির্মাণাধীন ভবনে অভিযান, পুলিশের লুণ্ঠিত শর্টগানসহ বিপুল গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬


রাজধানীর পল্লবীতে বিশেষ অভিযানে পুলিশের লুণ্ঠিত একটি শর্টগানসহ বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার রাতে পল্লবী থানা পুলিশের একটি অভিযানটি পরিচালনা করে বলে জানিয়েছে থানা পুলিশের একটি সূত্র।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোররাত আনুমানিক ৩টা ৫৫ মিনিটে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এসময় পল্লবীর সেকশন-১২ এর আলীনগরস্থ সাগুফতা হাউজিং এলাকার একটি নির্মাণাধীন ভবনের ২য় তলায় অস্ত্রধারী সন্ত্রাসীরা অবস্থান করছে বলে খবর পায় পুলিশ। পরবর্তীতে অভিযানিক টিম ঘটনাস্থলে পৌঁছালে গুলির শব্দ শুনতে পায়।

এসময় পুলিশ সদস্যরা মোবাইল পার্টি ও স্থানীয় লোকজনের সহায়তায় ভবনটি ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে। তল্লাশিকালে ভবনের ২য় তলা থেকে পুলিশের লুণ্ঠিত একটি বারো বোর শর্টগান, ২৭ রাউন্ড শর্টগানের কার্তুজ, ১০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি এবং ২ রাউন্ড খালি শর্টগানের খোসা উদ্ধার করা হয়।

পল্লবী থানার ওসি আলমগীর জাহান বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে এবং উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর