রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সলঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে নতুন মুখ সোহেল রানা সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অভিনন্দন স্বামীর মুখে দুর্গন্ধ, থানায় স্ত্রীর লিখিত অভিযোগ ইমামের সামাজিক মর্যাদা ও দায়িত্ব বিসিবির আরও এক পরিচালকের পদত্যাগ নবনিযুক্ত ১৪ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক যারা দিনে একবার তেল নিতেন, তারা ৫ বার নিচ্ছেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আকাশপথের শ্রেষ্ঠত্বের অবসান, ইরানি আঘাতে তছনছ পেন্টাগন? হাম প্রতিরোধে রাজশাহীতে বিশেষ কর্মসূচি, টিকা দেবে রাসিক হাম মোকাবিলায় প্রস্তুত রাজশাহী, বললেন রাসিক প্রশাসক বিশ্বকাপ জিতবে কোন দল, জানাল সুপারকম্পিউটার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক, ক্লিনিকটি সিলগালা

দিনাজপুর প্রতিনিধি : / ২০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জে একটি বেসরকারি ক্লিনিকে সিজার (অস্ত্রোপচার) করাতে গিয়ে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।

নিহত সমেজা খাতুন (২৫) কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের সরঞ্জা গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।

সরজমিনে জানা গেছে, ৩ এপ্রিল শুক্রবার বিকেল ৩টার দিকে তাকে পৌর শহরের খানসামা রোডে বীরগঞ্জ ক্লিনিকে ভর্তি করা হয় এবং সাড়ে ৫ টার দিকে সিজারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

অপারেশনের দায়িত্বে ছিলেন ডাঃ বকুল এবং অ্যানেসথেশিয়ায় ছিলেন শরিফুল ইসলাম নামে একজন।

অপারেশন চলাকালে প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিন্তু পরিবারের অভিযোগ, ডাক্তার ছাড়াই নার্স দিয়ে কার্যক্রম পরিচালনা করে ভুল চিকিৎসা ও অবহেলার কারণেই প্রসূতির মৃত্যু হয়েছে।

ঘটনার পর ক্লিনিক মালিক বেলাল হোসেন সহ সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও স্টাফরা ক্লিনিক বন্ধ করে তালা ঝুলিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় উত্তেজিত জনতা রাত ৮টায় সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে দেয় ও ক্লিনিক ভাঙচুর করে এবং দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

পরে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন ক্লিনিকটিতে সিলগালা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্লিনিক কর্তৃপক্ষ পলাতক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর