মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ডিজিটাল ব্যাংকিং সেবায় আধুনিকায়নের পথে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ২৯তম বিসিএস পুলিশ ফোরামের সভাপতি শাহীন, সম্পাদক দিশা নোয়াখালীতে প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন, নিজেই ক্লাস নিলেন পুলিশ সুপার ভোলায় কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা পেলেন ২৯৬ জন সোশ্যাল মিডিয়ায় শিক্ষিকার পোষ্ট ঘিরে চারঘাটে বিতর্ক, কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন সন্তানকে বাঁচিয়ে নিজেই গেলেন পানিতে তলিয়ে, ১৬ ঘণ্টা পর মিলল মরদেহ ওমানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের পরমব্রতের পরিচালনায় কোয়েল, জানা গেল ছবির নাম! ট্রেনের নিচে চাপা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধার মৃত্যু কাজিপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে  মতবিনিময়  সভা ও কুইজ প্রতিযোগিতা  অনুষ্ঠিত 
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জিয়ানগরে ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদকের হেফাজত থেকে ৫৮ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি: / ৬৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬



পিরোজপুরের জিয়ানগর উপজেলা থেকে কলেজ ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদকের হেফাজত থেকে ৫৮ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে ঝালকাঠী সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে এসব বিটুমিন উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঝালকাঠী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে জিয়ানগর উপজেলার সেউতিবাড়ীয়া এলাকা থেকে জিয়ানগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং মেসার্স পলাশ এন্টারপ্রাইজের ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের হেফাজত থেকে এসব বিটুমিন উদ্ধার করা হয়।

জানা যায়, ঝালকাঠী জেলা সদরের শ্যাডো কনস্ট্রাকশনের মালিক মেজবা উদ্দিন মিন্টু গত ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রামের রফিক এন্টারপ্রাইজ থেকে সড়ক নির্মাণ কাজের জন্য ২৫ ব্যারেল বিটুমিন ক্রয় করেন। পরে ২ মার্চ ঝালকাঠী এলাকা থেকে ওই বিটুমিন চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ মার্চ ঝালকাঠী সদর থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-০৫)।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আসাদুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরাই মাল পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক শনাক্ত করা হয়। পরবর্তীতে ট্রাকচালককে আটক করে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে চোরাই বিটুমিন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত বিটুমিনের বৈধ কোনো কাগজপত্র তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তি দেখাতে পারেননি।

অন্যদিকে অভিযুক্ত শাকিল মাহমুদ পলাশ হাওলাদার দাবি করেন, উদ্ধার হওয়া ৫৮ ব্যারেলের মধ্যে ৩৩ ব্যারেলের বৈধ কাগজপত্র তার কাছে রয়েছে। তবে বাকি ২৫ ব্যারেল কীভাবে তার মালিকানায় এসেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর