সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ
হৃদরোগ হাসপাতালে রোগীর স্বজন সেজে পকেটমার, অতঃপর আটক সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত   এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন উত্তরখানে ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার সিরাজগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও চাষিদের পুরস্কার বিতরণ টিডিএসে দোয়া ও আলোচনা সভায় খালেদা জিয়ার জন্মদিন পালিত শ্যামপুরে ৭৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার,আসামির বিরুদ্ধে আছে ২০ মামলা গাজীপুরে দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে কাভার্ডভ্যানের ধাক্কা, চালক নিহত গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

প্রস্তাব পেয়েও কেন ‘বনলতা এক্সপ্রেস’ ছেড়েছিলেন বিপাশা, জানালেন নিজেই

নিজস্ব প্রতিবেদকঃ / ১১০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের জাদুতে দর্শকদের মুগ্ধ করে রেখেছেন বিপাশা হায়াত। নব্বই দশকের এই জনপ্রিয় অভিনেত্রীকে আবারও পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা।

এবারের ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সিনেমাটিতে তাকে দেখা যায়নি। কেন তিনি এই বড় প্রজেক্টের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, তা নিয়ে নিজেই মুখ খুলেছেন গুণী এই শিল্পী।

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে বিপাশা হায়াত জানান, নির্মাতা তানিম নূর নিজেই তাকে একটি বিশেষ চরিত্রের জন্য অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। সিনেমাটির ব্যাপক সাফল্যের প্রশংসা করে বিপাশা বলেন, আমি যতটুকু শুনেছি, ‘বনলতা এক্সপ্রেস’ খুবই চমৎকার একটি কাজ। যদিও আমার এখনো এটি দেখার সুযোগ হয়নি। তবে আমি সব সময় এমন কাজ করতে চাই যেখানে ঘাম ঝরানোর সুযোগ থাকে। আমি নিজেকে সেভাবেই পর্দায় দেখতে চেয়েছি।

কাজে ফেরার বিষয়ে নিজের কঠোর মানদণ্ড উল্লেখ করে তিনি আরও জানান, প্রস্তাবিত চরিত্রে তার মনে হয়েছে সৃজনশীল পরিশ্রমের সুযোগ কিছুটা কম ছিল। তিনি এমন কাজের অপেক্ষায় আছেন যেখানে শারীরিক ও মানসিক—উভয় দিক থেকেই নিংড়ে দেওয়ার মতো চ্যালেঞ্জ থাকবে। মূলত চ্যালেঞ্জিং চরিত্রের অভাবেই তিনি এই সিনেমাটিতে যুক্ত হননি।

উল্লেখ্য, দেশের প্রেক্ষাগৃহে দাপট দেখানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সাড়া ফেলেছে ‘বনলতা এক্সপ্রেস’। গত ৩ এপ্রিল থেকে উত্তর আমেরিকা ও ইউরোপের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।

তানিম নূরের এই ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মওলা ও আজমেরী হক বাঁধনের মতো একঝাঁক শীর্ষ তারকা। বিপাশা হায়াত সিনেমাটিতে না থাকলেও এর সাফল্যে শুভকামনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর