বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহীতে যৌন হয়রানির অভিযোগে মাছরাঙ্গা টিভির স্টাফ রিপোর্টার রাব্বানী বরখাস্ত নবম শ্রেণির ছাত্রী গণধর্ষণের ৪৮ ঘন্টা না পেরুতেই আবারও শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১ সিংড়ায় তিশিঘালী মাজারে চুরি নাটোরে কৃষক হত্যা মামলায় আ’লীগ নেতাসহ ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড বড়াইগ্রামে আ’লীগের সাবেক এমপির ফিলিং স্টেশনের তেল গোপনে বিক্রি বিক্ষুব্ধদের মহাসড়ক অবরোধ-জরিমানা সুন্দরবনে দস্যুতা দমনে কোস্ট গার্ডের যৌথ অভিযান, আটক ৬১ চট্টগ্রাম বহিঃনোঙ্গরে জ্বালানি-ভোজ্য তেলের কৃত্রিম সংকট ঠেকাতে যৌথ অভিযান পয়লা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে ডিএমপি তালাকের জেরে খুন,অতঃপর উল্লাপাড়ায় বাড়ছে বাসাবাড়ী, দোকান ও খামারে চুরির ঘটনা, নিরাপত্তাহীনতায় পৌরবাসী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সুন্দরবনে দস্যুতা দমনে কোস্ট গার্ডের যৌথ অভিযান, আটক ৬১

নিজস্ব প্রতিবেদক: / ১১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬



দস্যুতা দমনে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন-এ নিয়মিত যৌথ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড। গত দেড় বছরে ধারাবাহিক অভিযানে বিভিন্ন দস্যু বাহিনীর ৬১ সদস্যকে আটক করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল ) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ড সর্বদা সক্রিয় ও প্রতিশ্রুতিবদ্ধ। দস্যুতা দমনে নিয়মিত যৌথ অভিযান এবং গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিরা কুখ্যাত ডাকাত করিম-শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবুর বাহিনীর সদস্য।

অভিযানে ৮০টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, ৫৯৯ রাউন্ড তাজা গুলি, ৩০৮ রাউন্ড ফাঁকা গুলি এবং ১,৯৫০ রাউন্ড এয়ারগানের গুলি জব্দ করা হয়েছে।

এছাড়া দস্যুদের কবল থেকে ৭৮ জন জেলে ও ৩ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন,সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বননির্ভর জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে এবং সুন্দরবনের ভেতরে ও আশপাশের নদী-খালে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও জানান, ইতোমধ্যে ডাকাত বাহিনীর কয়েকটি আস্তানা শনাক্ত করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং এ কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর