বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহীতে যৌন হয়রানির অভিযোগে মাছরাঙ্গা টিভির স্টাফ রিপোর্টার রাব্বানী বরখাস্ত নবম শ্রেণির ছাত্রী গণধর্ষণের ৪৮ ঘন্টা না পেরুতেই আবারও শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১ সিংড়ায় তিশিঘালী মাজারে চুরি নাটোরে কৃষক হত্যা মামলায় আ’লীগ নেতাসহ ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড বড়াইগ্রামে আ’লীগের সাবেক এমপির ফিলিং স্টেশনের তেল গোপনে বিক্রি বিক্ষুব্ধদের মহাসড়ক অবরোধ-জরিমানা সুন্দরবনে দস্যুতা দমনে কোস্ট গার্ডের যৌথ অভিযান, আটক ৬১ চট্টগ্রাম বহিঃনোঙ্গরে জ্বালানি-ভোজ্য তেলের কৃত্রিম সংকট ঠেকাতে যৌথ অভিযান পয়লা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে ডিএমপি তালাকের জেরে খুন,অতঃপর উল্লাপাড়ায় বাড়ছে বাসাবাড়ী, দোকান ও খামারে চুরির ঘটনা, নিরাপত্তাহীনতায় পৌরবাসী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নাটোরে কৃষক হত্যা মামলায় আ’লীগ নেতাসহ ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড

নাসিম নাটোর প্রতিনিধি : / ১০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

নাটোরের সিংড়ায় কৃষক মেছের আলী তালুকদারকে কুপিয়ে হত্যা মামলায় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যানসহ ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার বিকেলে নাটোরের অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের বিচারক মোঃ সাইফুল ইসলাম এই রায় দেন। রায়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত প্রত্যেককে ৫০হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত চার আসামীর দণ্ড রায় ঘোষনার দিন থেকেই কার্যকর হলেও পালিয়ে আত্মগোপনে থাকা আবুল হোসেন ও আবু রায়হান মৃধা যেদিন আটকর দিন থেকে কার্যকর করা হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত প্রত্যেককে তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে ৫০হাজার টাকা করে পরিশোধ করার জন্যও বিচারক নিদের্শনা দিয়েছেন। পূর্বে কোন হাজতবাস করে থাকলে যাবজ্জীবন কারাদণ্ড থেকে তা কমিয়ে দেয়া হবে। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন, উপজেলার কলিগ্রামের সিরাজ উদ্দিনের দুই ছেলে মোঃ ইদ্রিস আলী ও মোঃ ইউনুস আলী, গুনাইখাড়া গ্রামের সোলেমান আলী মৃধার দুই ছেলে আবু রায়হান মৃধা ও হাতিয়ানদহ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এবং একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মাহবুব মৃধা, একই গ্রামের অনাথ মন্ডলের ছেলে শ্রী কার্তিক মন্ডল এবং উলিপুর গ্রামের মকছেদ আলীর ছেলে মোঃ আবুল হোসেন।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, নাটোরের সিংড়া উপজেলার কৃষক মেছের আলী তালুকদারের সাথে গুনাইখাড়া গ্রামের সোলেমান আলী মৃধার জমি-জমা নিয়ে পূর্ব থেকে বিরোধ ছিল। ১৯৯৯ সালের ২৩ ফেব্রুয়ারী সন্ধ্যা সাতটার দিকে জরুরী কাজে কৃষক মেছের আলী নিজগ্রামের খাজামুদ্দিনের বাড়িতে গেলে আসামীরা সেখানেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে স্বজনরা বাড়ি নিয়ে আসার সাথে সাথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পরের দিন তার ছেলে মোসলেম তালুকদার সিংড়া থানায় আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিচারক বুধবার এই রায় দেন। নাটোর জজ আদালতের পিপি রুহুল আমিন তালুকদার টগর রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর