শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সর্বশেষ
বেলকুচিতে জামায়াতের দায়িত্বশীল কর্মশালা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৭৯.৩৪ শতাংশ কোস্ট গার্ডের অভিযান: মুন্সিগঞ্জে প্রায় ১৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ নৌ পুলিশের অভিযান: সুনামগঞ্জে যাদুকাটা নদীর তীর থেকে ভারতীয় মদ উদ্ধার, রায়গঞ্জে কিশোর ম্যাথ ও আইসিটি কেয়ারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মহাখালীতে আনসারের তৎপরতায় অটোরিক্সা ছিনতাই ব্যর্থ, আটক ৩ পুলিশে বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত র‍্যাবের অভিযানে ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল জব্দ ‎মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে র‍্যাবের অভিযান, আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার ‎ উমরাহ ফেরত যাত্রীর ব্যাগে মিলল স্বর্ণ ও বিপুল বৈদেশিক মুদ্রা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কোস্ট গার্ডের অভিযান: মুন্সিগঞ্জে প্রায় ১৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক: / ৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬



মুন্সিগঞ্জে প্রায় ১৩৯ কোটি ২৯ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৭টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক মুন্সিগঞ্জ সদর থানাধীন পঞ্চসার এলাকার দুর্গাবাড়ি ও সিপাহিপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকার তিনটি জাল তৈরির কারখানা ও দুটি গোডাউন তল্লাশি করে প্রায় ৩ কোটি ৯৭ লাখ ৪৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ৩০ হাজার পিস সুতার রিল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১৩৯ কোটি ২৯ লাখ টাকা।

পরে জব্দকৃত এসব নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল মুন্সিগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়।

কোস্ট গার্ডের ওই কর্মকর্তা আরও বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর