সোমবার, ১১ মে ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সর্বশেষ
কামারখন্দে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান বিশ্বকাপে নামার আগে ১০ শর্ত, আসলে কী চাইছে ইরান সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজার’ কে কুপিয়ে হত্যা তিন তারকা পেসার ছাড়াই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া আমি বলিনি ইরান যুদ্ধ শেষ হয়ে গেছে: ট্রাম্প অচেনা শত্রুর মুখোমুখি জর্জকুট্টি, নতুন রহস্য নিয়ে আসছে ‘দৃশ্যম ৩’ সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ জন বাংলাদেশি হজযাত্রী মিরপুর টেস্ট: ব্যাটারদের দিকে তাকিয়ে মিরাজ মার্কিন প্রস্তাবের কড়া জবাব : হরমুজের পূর্ণ নিয়ন্ত্রণ ও ক্ষতিপূরণ চায় ইরান ইউনূসের আমলে মতপ্রকাশে অপ্রয়োজনীয় বিধি-নিষেধ ছিল
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কোস্ট গার্ডের অভিযান: মুন্সিগঞ্জে প্রায় ১৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক: / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬



মুন্সিগঞ্জে প্রায় ১৩৯ কোটি ২৯ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৭টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক মুন্সিগঞ্জ সদর থানাধীন পঞ্চসার এলাকার দুর্গাবাড়ি ও সিপাহিপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকার তিনটি জাল তৈরির কারখানা ও দুটি গোডাউন তল্লাশি করে প্রায় ৩ কোটি ৯৭ লাখ ৪৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ৩০ হাজার পিস সুতার রিল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১৩৯ কোটি ২৯ লাখ টাকা।

পরে জব্দকৃত এসব নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল মুন্সিগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়।

কোস্ট গার্ডের ওই কর্মকর্তা আরও বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর