সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
গাজীপুরে যুবদল নেতার বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়ানোর নির্দেশ সেনাপ্রধানের খোকশাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মনজুর রহমান বকুলের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী মনজুর রহমান বকুলের সমর্থনে নির্বাচনী জনসভা গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবার ৮ প্লাটুন আনসার মোতায়েন শেরপুরে বাঁশঝাড়ের মালিকানা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: গৃহবধুসহ আহত ২, থানায় অভিযোগদ সলঙ্গায় বাড়িতে হামলা, ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ কুষ্টিয়ার খোকসায় প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে তালা আড্ডা ও ‘মামলা বাণিজ্যের’ অভিযোগ বিজয় দিবসে স্মৃতিসৌধসহ গুরুত্বপূর্ণ স্থানে নিশ্ছিদ্র নিরাপত্তার পরিকল্পনা তুরাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সলঙ্গায় বাড়িতে হামলা, ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের সলঙ্গায় পূর্বপরিকল্পিতভাবে বাড়িতে হামলা, বসতঘর ও দোকানপাট ভাঙচুর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে ১৩ জনের বিরুদ্ধে। এ ঘটনায় মোঃ সুলতান হোসেন নামে এক ব্যক্তি সলঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে অভিযুক্তরা হলেন, পূর্বমধুরাপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মোঃ আবুল হোসেন (৬০), মোঃ আলম শেখ (৪৫), মোঃ গোলাম হোসেন (৪৭) ও মোঃ জামিদুল ইসলাম (৩৫), মৃত সোনাউল্লাহর ছেলে মোঃ নাসির উদ্দিন (৩২), মোঃ মনিরুল ইসলাম (২৮), মোঃ হাসান আলী (২৫) ও মোঃ সিহাব শেখ (৩৮), মোঃ আলম শেখের ছেলে মোঃ রফিকুল ইসলাম ওরফে রকিব (২২), মোঃ এবেল তালুকদারের ছেলে মোঃ সোহেল রানা (৩০); মোঃ শিহাব শেখের ছেলে মোঃ সাগর শেখ (২০) এবং মোঃ গোলাম হোসেনের ছেলে মোঃ আয়নুল হক (২১) ও মোঃ আমিরুল ইসলাম (২৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পূর্বমধুরাপুর গ্রামের বাসিন্দা মোঃ সুলতান হোসেনের চাচাতো ভাই মোঃ আশরাফুল গ্রামের কয়েকজনকে মাদকদ্রব্য বিক্রি করতে নিষেধ করেন। এ নিয়ে বিরোধের জেরে তাঁকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


অভিযোগে বলা হয়, গত ১২ নভেম্বর রাত আনুমানিক ৯টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে সুলতান হোসেনের বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। প্রতিবাদ করলে এক নম্বর অভিযুক্তের নির্দেশে অন্যরা দেশীয় অস্ত্র দিয়ে সুলতান হোসেন ও তাঁর দুই চাচাতো ভাইয়ের বসতবাড়ির টিনের বেড়ায় এলোপাতাড়ি কোপ দিয়ে ভাঙচুর করেন। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। পরদিন ১৩ নভেম্বর ভোর আনুমানিক ৫টার দিকে অভিযুক্তরা আবারও দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এ সময় সুলতান হোসেনের দুই প্রবাসী ভাই মোঃ আবুল হাসেম ও মোঃ হাফেজ উদ্দিনের ঘরে প্রবেশ করে বাক্স ভেঙে নগদ ৫ লাখ টাকা এবং প্রায় সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা, নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

এ ছাড়া বাড়ির বাইরে থাকা আবুল হাসেমের মনিহারি দোকানঘর ভাঙচুর করে ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন মালামাল নষ্ট করা হয়। এতে আনুমানিক ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সলঙ্গা থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগের আলোকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর