শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইমপেরিয়াল স্কুলে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: / ৪১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬




সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপরেখী ইমপেরিয়াল প্রি-ক্যাডেট স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্কুল চত্বরে ৫৫ জন বিদায়ী শিক্ষার্থীকে ফুলসহ পরীক্ষার উপকরণ তুলে দেন এবং বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ ফজলুল হক খান।

পরিচালক আবু ইউসুফ মুক্তার সভাপতিত্বে এবং শিক্ষক মোঃ সাব্বির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল জলিল তালুকদার।

এ সময় অত্র বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী শিক্ষার্থীদ্বয় ডাঃ মোঃ ইব্রাহিম হোসেন ও ডাঃ রামপ্রাসাদ সরকার, থানার উপ পরিদর্শক (এস আই) সবুজ প্রামাণিক, খামারগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন সরকার, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মরিয়ম খাতুন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তব্য শেষে অত্র বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী ইয়ামিন হোসেন (বিসিএস কৃষি) এর পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন তার গর্বিত পিতাঃ হাজী বাবুল হোসেন। পরে বিদায়ী শিক্ষার্থীসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মৌলানা মোঃ আমিরুল ইসলাম ও মৌলানা মোঃ নূরুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর