রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

‘ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার, তবে সুযোগ দেওয়া হবে না’

অনলাইন ডেস্ক: / ১১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার, তবে নতুন করে সেই সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই জাদুঘর জনগণের হলেও সেটিকে দলীয়করণের পথে নেওয়া হচ্ছে।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দিয়ে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, সংস্কার পরিষদের শপথ না নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতির সঙ্গে ধোঁকাবাজি করেছে। তার দাবি, ক্রিকেট বোর্ড, বিশ্ববিদ্যালয় ও জেলা পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিএনপি ‘ক্যু’ করছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।

সরকারের এ ধরনের হস্তক্ষেপ মানা হবে না উল্লেখ করে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে এর মোকাবেলা করা হবে। তিনি আরও বলেন, সংসদে লড়াই করার সুযোগ থাকলে সেখানে থাকবেন, অন্যথায় রাজপথেই আন্দোলন চলবে।

এদিকে, বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। তিনি জানান, এবারের আন্দোলনে ১১ দলের শীর্ষ নেতারা সামনে থেকে নেতৃত্ব দেবেন। প্রয়োজনে জীবন দিয়েও আন্দোলন সফল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর