সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের নাগরিক জীবনমান সহনীয় করতে সরকারের অগ্রগতি সন্তোষজনক নয়: চরমোনাই পীর ২২৬টির বেশি আসন নিয়ে আমরাই সরকার গড়বো: মমতা ১২ এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৩৬.৫ শতাংশ বৃদ্ধি মেঘনা মোহনায় কোস্ট গার্ডের অভিযান, ৫ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারী গ্রেফতার ইরানের ওপর নৌ-অবরোধ আরোপে প্রস্তুত যুক্তরাষ্ট্র: আল জাজিরা আবারও আন্তর্জাতিক রূপে শহীদ চান্দু স্টেডিয়াম হচ্ছে অত্যাধুনিক ক্রীড়া কমপ্লেক্স মাঝনদীতে অসুস্থ শিশু—কোস্ট গার্ডের দ্রুত চিকিৎসা সহায়তা রাজারদিঘী দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়পুরহাটে জ্বালানি তেল সরবরাহে চালু হচ্ছে ডিজিটাল পদ্ধতি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা দিলেন সাকিলা স্বর্ণালী ননী

নিজস্ব প্রতিবেদক: / ১০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন সাকিলা স্বর্ণালী ননী। তিনি ওয়েস্ট ধানমন্ডির জাহান ইন্টারন্যাশনাল স্কুলের সাবেক অধ্যক্ষ।

সাকিলা স্বর্ণালী ননী রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আবুল হোসেন গাজীর কন্যা। আবুল হোসেন গাজী দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে দৃঢ় অবস্থান বজায় রেখে দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি তিনবার জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে আবুল হোসেন গাজী বিভিন্ন সময় হামলা, মামলা ও নির্যাতনের শিকার হন। বিএনপির প্রতিটি দুঃসময়ে, বিশেষ করে ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ে, তিনি দলীয় নির্দেশনা অনুযায়ী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমেও তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।

বিএনপি পরিবারে বেড়ে ওঠা সাকিলা স্বর্ণালী ননী এবং তার পরিবারের সদস্যরাও বিভিন্ন সময় রাজনৈতিক হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। দীর্ঘ ১৭ বছর তারা অনিশ্চয়তা ও উৎকণ্ঠার মধ্যে সময় কাটিয়েছেন এবং সরকারি চাকরি থেকেও বঞ্চিত হয়েছেন।
২০২৪ সালের জুলাইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাকিলা স্বর্ণালী ননী সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পক্ষে জনমত গড়ে তুলতে কাজ করেন এবং বিএনপির অবস্থান সাধারণ মানুষের কাছে তুলে ধরেন।

শিক্ষাজীবনে তিনি সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরে ইডেন মহিলা কলেজ থেকে ইংরেজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে স্নাতকোত্তর অধ্যয়নকালে দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

বর্তমানে তিনি ফ্রি ইংরেজি শিক্ষা কার্যক্রম, পথশিশু শিক্ষা উদ্যোগসহ বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
দলীয় নেতাকর্মীদের মতে, সাকিলা স্বর্ণালী ননী একজন গ্রহণযোগ্য ও যোগ্য প্রার্থী হিসেবে সকলের সমর্থন পেয়েছেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন,সুযোগ পেলে তিনি নারীদের ক্ষমতায়ন,শিক্ষা বিস্তার এবং সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করবেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর