সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের নাগরিক জীবনমান সহনীয় করতে সরকারের অগ্রগতি সন্তোষজনক নয়: চরমোনাই পীর ২২৬টির বেশি আসন নিয়ে আমরাই সরকার গড়বো: মমতা ১২ এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৩৬.৫ শতাংশ বৃদ্ধি মেঘনা মোহনায় কোস্ট গার্ডের অভিযান, ৫ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারী গ্রেফতার ইরানের ওপর নৌ-অবরোধ আরোপে প্রস্তুত যুক্তরাষ্ট্র: আল জাজিরা আবারও আন্তর্জাতিক রূপে শহীদ চান্দু স্টেডিয়াম হচ্ছে অত্যাধুনিক ক্রীড়া কমপ্লেক্স মাঝনদীতে অসুস্থ শিশু—কোস্ট গার্ডের দ্রুত চিকিৎসা সহায়তা রাজারদিঘী দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়পুরহাটে জ্বালানি তেল সরবরাহে চালু হচ্ছে ডিজিটাল পদ্ধতি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মাইক্রোবাসে মহড়া দেয়ায় পদ গেল ছাত্রদল নেতার

নাসিম নাটোর প্রতিনিধি : / ৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

নাটোরের গুরুদাসপুরে দলীয় শৃংখলা ভঙ্গের কারণে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিককে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। সোমবার নাটোর জেলা দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিক এক প্রেসবিজ্ঞপ্তিতে ওই তথ্য জানা গেছে।

জানা যায়, উপজেলা নির্বাচন নিয়ে কোনো ঘোষণা না থাকলেও রবিবার বিকেলে অর্ধশতাধিক মাইক্রোবাস নিয়ে ছাত্রদল নেতা মাসুদ রানা ওই মহড়া দেন। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। নিজের অবস্থান জানান দিতেই গুরুদাসপুর সরকারি পাইলট মাঠ থেকে এই মহড়াটি বের হয়। প্রায় ৪০০ নেতা-কর্মী নিয়ে মহড়াটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে ছাত্রদল নেতার অর্ধশতাধিক মাইক্রোবাস নিয়ে মহড়াকে ঘিরে সর্বত্র আলোচনা-সমালোচনার ঝড় বইছে। এরই প্রেক্ষিতে তাকে দলের পদ থেকে অব্যাহতি দেয়া হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে অব্যাহতি পাওয়া মাসুদ রানা বলেন- ‘তাকে শুধু সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।’ #

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর