রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মাঝনদীতে অসুস্থ শিশু—কোস্ট গার্ডের দ্রুত চিকিৎসা সহায়তা

নিজস্ব প্রতিবেদক: / ৪৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬



মুন্সিগঞ্জে যাত্রীবাহী একটি লঞ্চে অসুস্থ হয়ে পড়া ছয় মাস বয়সী এক শিশুকে জরুরি চিকিৎসা সেবা দিয়ে জীবনঝুঁকি থেকে রক্ষা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে এমভি কর্ণফুলি-৩ লঞ্চে করে এক নারী তার অসুস্থ শিশুকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসছিলেন। পথিমধ্যে দুপুর ১টার দিকে লঞ্চটি মুন্সিগঞ্জের মোহনপুর সংলগ্ন এলাকায় পৌঁছালে অক্সিজেনের অভাবে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং জীবনঝুঁকি তৈরি হয়।

এ সময় লঞ্চে থাকা শিশুটির দাদা কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করেন। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিক্যাল টিম অক্সিজেন সিলিন্ডারসহ দ্রুতগতির বোটে ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করে।

পরবর্তীতে শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য কোস্ট গার্ডের বোটে করে সদরঘাটে আনা হয়। সেখান থেকে সিভিল অ্যাম্বুলেন্সের মাধ্যমে মা ও শিশু হাসপাতাল, শ্যামলীতে স্থানান্তর করা হয়।

কোস্ট গার্ডের এমন দ্রুত ও কার্যকর পদক্ষেপে শিশুটির জীবন রক্ষা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর