রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মেঘনা মোহনায় কোস্ট গার্ডের অভিযান, ৫ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: / ৪৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬




চাঁদপুরে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৫ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

সোমবার (১৩ এপ্রিল ) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার সকাল ১১টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের একটি বিশেষ দল চাঁদপুরের মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি সন্দেহজনক যাত্রীবাহী ট্রলার তল্লাশি করে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর