মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নানা আয়োজনে বাংলা নববর্ষ বরণ বর্ণাঢ্য আয়োজনে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে পহেলা বৈশাখ উদযাপন কাজিপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পালিত পূবাইল সাংবাদিক ক্লাবে পান্তা-ইলিশ উৎসব গাজীপুরে জামিনে বের হয়ে মামলা তুলে নিতে বাদীর ওপর হামলার চেষ্টা পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ডের সাফল্য: ৬টি অবৈধ জালসহ বোট জব্দ আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান, মাদকসহ ১০ চোরাকারবারি গ্রেফতার উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন নববর্ষে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৪৩৩ বঙ্গাব্দের পহেলা বৈশাখ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রকলা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও ইলিশ পান্তা খাওয়ার আয়োজন করে।


সকালে উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এক আনন্দ শোভাযাত্রা বের হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। 


এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া সহকারী কমিশনার (ভুমি) শারমিন আক্তার রিমা, উল্লাপাড়ার সাবেক পৌর মেয়র এম বেলাল হোসেন, পৌর সচিব মোঃ আশরাফুল ইসলাম ভূঁইয়া, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মো: শাহজাহান আলী, উল্লাপাড়া সরকারি মার্চেন্ট পাইলট উচ্চ বিদ্যালয় ও টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মীর আব্দুল হান্নান, উল্লাপাড়া হামিদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো: সেরাজুল ইসলাম, উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার মো: ছোরমান আলী সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ। এ সময় পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর