মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ
দৌড়ে রাস্তা পার হতে গিয়ে জিয়ানগরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন কানিজ ফাতেমা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার খেলাধুলাকে শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্তিসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতে  মিষ্টির দোকান কে ২০ হাজার টাকা জরিমানা  শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১ কেরালার পর কলকাতার চলচ্চিত্র উৎসবেও ‘বনলতা সেন’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পালিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ১৩৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

বাঙালি জাতির শাশ্বত ঐতিহ্যের প্রধান অঙ্গ পহেলা বৈশাখ। বাঙালীর সংস্কৃতির প্রধান উৎসব পহেলা বৈশাখ।বাংলা সনের ১৪৩৩ বঙ্গাব্দ শুভ বাংলা নববর্ষ নানা আয়োজনের মধ্য দিয়ে কাজিপুরে পালিত হয়েছে দিবসটি।

(১৪এপ্রিল) পহেলা বৈশাখ কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে সকালে বাঙালির সংস্কৃতির বিভিন্ন উপকরণ সম্বলিত একটি বর্ণাঢ্য বৈশাখি শোভাযাত্রা উপজেলা চত্ত্বর থেকে আলমপুর চৌরাস্তা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে সমবেত হয়। উক্ত শোভাযাত্রার অংশ নেয় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকতাবৃন্দ,কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিমসহ শিক্ষার্থীবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ,সুশীল সমাজের এক অংশ, এনজিও প্রতিনিধি ও লাঠি খেলার দল। পরে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর এর সভাপতিত্বে পরিষদ অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -১সাংসদ সেলিম রেজা । দিবসটি তাৎপর্য তুলে ধরে তিনি বলেন,

“পহেলা বৈশাখ চির নতুনের বার্তা নিয়ে আমাদের জীবনে বেজে উঠে বৈশাখের আগমনী গান। বাঙালি জাতির শাশ্বত ঐতিহ্যের প্রধান অঙ্গ পয়লা বৈশাখ।আবহমান কাল থেকে বাংলা নববর্ষ বাঙালি ঐতিহ্যে লালিত সর্বজনীন উৎসব। বাঙালির জীবনে বাংলা নববর্ষের আবেদন তাই চিরন্তন ও সর্বজনীন।”অন্যান্যদের মধ্যে
বক্তব্য রাখেন, কাজিপুর থানা অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান। উপজেলা সমবায় অফিসার খালেদুজ্জামান খানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার মোঃ রাসেল, কৃষি অফিসার শরিফুল ইসলাম ,প্রকৌশলী একেএম হেদায়েত উল্লাহ, বীর মক্তিযোদ্ধা গাজী আব্দুস সালাম, গাজী আব্দুর রশিদ তারা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী,পৌরসভার সাবেক মেয়র আব্দুস সালাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর