বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার ‎

নিজস্ব প্রতিবেদক: / ৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬



শ্বশুর বাড়ি যাওয়ার পথে নিখোঁজ রিপন হোসেনের মরদেহ একদিন পর সিরাজগঞ্জের তাড়াশে মান্নাননগর এলাকার একটি ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।

নিহত রিপন হোসেন (৪৫), উল্লাপাড়া উপজেলার ঝিকড়া কুন্ড পাড়া গ্রামের আহসান আলীর ছেলে।

‎তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, গত বুধবার রিপন উল্লাপাড়া উপজেলার নিজ বাড়ি থেকে তাড়াশ উপজেলার মান্নাননগর এলাকায় তার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথে তিনি মান্নাননগর নেমে মিষ্টি কিনতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর থেকে রিপনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে স্থানীয় কৃষকরা মান্নান নগর এলাকার একটি ধানক্ষেতে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর