শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ
সলঙ্গায় তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে অস্ত্র উদ্ধার, কুখ্যাত সন্ত্রাসী ডন রাসেল আটক যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন এসএসসির প্রশ্নপত্র দেয়ার নামে টাকা হাতিয়ে নিচ্ছিল চক্র, অতঃপর… সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার : প্রধানমন্ত্রী রায়গঞ্জে ধান কাটায় বাধা ও হয়রানির অভিযোগে ভূমিহীনদের সংবাদ সম্মেলন সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার কাজিপুরে স্বাধীনতা স্কয়ারের মুর‍্যালের কালো কাপড় অপসারণ, আলোচনায় ছাত্রলীগ নেতা ভোলায় অবৈধ জ্বালানি ও ভেজাল তেল জব্দ খিলক্ষেতে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তামিমের প্রশংসায় মাহমুদুল্লাহ

নিজস্ব প্রতিবেদকঃ / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরুর উদ্যোগ নেওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবালের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। গত কয়েক মাস ধরে ডিপিএল মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ছিলেন দেশের ক্রিকেটাররা।

গতকাল শনিবার ডিপিএলের দলবদলের প্রথম দিন সংবাদমাধ্যমকে মাহমুদুল্লাহ বলেন, ‘অবশেষে ডিপিএল শুরু হতে যাচ্ছে, বিষয়টা আমাদের স্বস্তি দিচ্ছে। আমরা সবাই এই সুযোগের অপেক্ষা করছিলাম। এটি ক্রিকেটারদের জন্য অবশ্যই আনন্দের বিষয়।’

ডিপিএল নিয়ে খেলোয়াড়রা যখন অনিশ্চয়তার মধ্যে ছিল, ঠিক তখনই তামিমের এগিয়ে আসার প্রশংসা করেন মাহমুদুল্লাহ।

তিনি বলেন, ‘তামিম এসেই ডিপিএল শুরুর উদ্যোগ নিয়েছে। এজন্য পুরো কৃতিত্ব তামিমের প্রাপ্য। অবশ্যই এটি ক্রিকেটারদের আয়ের বড় উৎস। তবে দিন শেষে আমরা সবাই মাঠে থাকতে চাই। খেলার সুযোগ পাওয়ার চেয়ে বড় আর কিছুতে নেই।’

২০০৫ সালে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছিলেন মাহমুদুল্লাহ। আসন্ন লিগে আবারও প্রাইম ব্যাংকে খেলার সুযোগ পাওয়ায় ক্লাবকে ধন্যবাদ জানিয়েছেন এই ডান-হাতি ব্যাটার।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের পেশাদারিত্বের প্রশংসা করে মাহমুদুল্লাহ জানান, সময়মত খেলোয়াড়দের পারিশ্রমিক প্রদান এবং মানসম্মত সুযোগ-সুবিধা নিশ্চিত করে এই ক্লাবটি।

আসন্ন মৌসুমের জন্য প্রাইম ব্যাংক ভারসাম্যপূর্ণ দল সাজিয়েছে বলে মনে করেন মাহমুদুল্লাহ। দলে বিভিন্ন বিভাগে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের মিশ্রণ আছে জানিয়ে মাহমুদুল্লাহ বলেন, ‘প্রাইম ব্যাংকে যে দল পেয়েছি তাতে আমি খুব খুশি| আমার মনে হয় এটি একটি ভারসাম্যপূর্ণ দল।’

তিনি আরও বলেন, ‘আমাদের টপ অর্ডারে আজিজুল হাকিম, তামিম, শাহাদাত হোসেন দীপুর মতো খেলোয়াড় আছে। মিডল অর্ডারে আমার সাথে থাকছেন শামিম পাটোয়ারি এবং কিছু প্রতিভাবান তরুণ খেলোয়াড়। আমাদের দলের পেস ও স্পিন বিভাগও বেশ শক্তিশালী। পেস ও স্পিন বিভাগে আছে আলিস আল ইসলাম, রাফসান এবং তানজিম হাসান সাকিবের মত বোলাররা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর