শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে তামাক আইনে ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: / ১৩৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬


সিরাজগঞ্জ পৌর এলাকার রামগাতীতে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫-এর ধারা ১০(১) লঙ্ঘনের অভিযোগে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার বিকেলে এই অভিযান পরিচালনা করে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সেলস ম্যানেজার মো. রাকিব হাসান হিমেল (৩৮) কে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি ব্রাদার্সের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে।


ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন। অভিযানের সময় উপস্থিত ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হাই এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট ফর ডিজঅ্যাডভান্টেজড পিপল (ডিডিপি)-এর নির্বাহী পরিচালক কাজী সোহেল রানা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জনসম্মুখে তামাকজাত দ্রব্যের ব্যবহার ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর