সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছি : প্রধানমন্ত্রী একাধিক চেক ডিজঅনার মামলায় আত্মসমর্পণ শেষে জামিনে মুক্ত আদম তমিজি তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৬০ শাহজালালে আধুনিক এয়ার ট্রাফিক সেন্টার চালু: আকাশপথে বাড়বে নিরাপত্তা ও দক্ষতা তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে হারানো মোবাইল উদ্ধার: পুলিশ সুপার কোস্ট গার্ডের অভিযান:ভোলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুইজন গ্রেফতার ট্টগ্রামে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ পিকআপে গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকানো ছিল ১৪ হাজার ইয়াবা কাফরুলে গুলি করে ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, গ্রেফতার ৪ ইসলামিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের ৬ষ্ঠ ব্যাচের বিদায় সংবর্ধনা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কোস্ট গার্ডের অভিযান:ভোলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুইজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬



ভোলার দৌলতখান উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ দুই ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (২০ এপ্রিল ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান থানাধীন চরনিয়ামতপুর সংলগ্ন এলাকায় একদল ডাকাত দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়। এ তথ্যের ভিত্তিতে সোমবার মধ্যরাতে কোস্ট গার্ড বেইস ভোলা বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা কার্তুজ, একটি ফাঁকা কার্তুজ এবং দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে দুইজন ডাকাতকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মো. জসিম হাওলাদার (৪৫) ও মোহাম্মদ জসিম উদ্দিন (৫০)। তারা ভোলা জেলার দৌলতখান থানার বাসিন্দা।

কোস্ট গার্ড জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর