মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সর্বশেষ
আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি ২০ শতাংশ লাভের আশায় ৫৪ লাখ টাকা খোয়ালেন সাবেক অতিরিক্ত সচিব সিরাজগঞ্জের সলঙ্গায় ফুলজোড় নদী থেকে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার পুলিশের ৯৯ শতাংশ সদস্যই সৎ ও দায়িত্বশীল : আইজিপি চট্টগ্রামের খাতুনগঞ্জে কৃত্রিম সংকট রুখতে কোস্ট গার্ডের যৌথ অভিযান, জরিমানা রামেক হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ রাজশাহীতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার কাজিপুরে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৪৮৪২ জন শিক্ষার্থী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছি : প্রধানমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের সলঙ্গায় ফুলজোড় নদী থেকে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: / ৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬


সিরাজগঞ্জের সলঙ্গার কালিকাপুরে ফুলজোড় নদীর তীর থেকে জাহের আলী আকন্দ (৬৫) নামে এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সলঙ্গা থানার কালিকাপুর এলাকায় ফুলজোড় নদীর তীর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জাহের আলী আকন্দ সলঙ্গা থানার রঘুনাথপুর গ্রামের মৃত ইনসাফ আলী আকন্দের ছেলে।

নিহতের ছেলে বাবু জানান, গতকাল সোমবার সন্ধ্যায় বাবা অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পাই কালিকাপুর এলকায় ফুলজোড় নদীর তীরে বাবার মরদেহ পরে আছে। পরে গিয়ে দেখি আমার বাবাকে কে বা কাহারা হত্যা করে অটোভ্যানটি নিয়ে গেছে।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত জাহের আলী পেশায় অটোভ্যান চালক ছিলেন। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম জানান, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর