রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বেলকুচিতে ১৭৪৪ লিটার ডিজেল জব্দ, ১ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬


সিরাজগঞ্জের বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুদ করা এক হাজার ৭৪৪ লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে বেলকুচি উপজেলার শেরনগর এলাকায় অভিযান চালিয়ে এসব জ্বালানি তেল জব্দ করা হয়।

বেলকুচির ইউএনও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দ করা হয়। এসময় এই ডিজেল বিক্রির অপরাধে শেরনগর এলাকার মেসার্স রবিউল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীকে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর অধীনে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া মজুতকৃত এক হাজার ৭৪৪ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে জব্দকৃত তেল বিক্রয়পূর্বক প্রাপ্ত অর্থ চালানের মাধ্যমে সরকারি কোষাগারে প্রদান করা হয়।

এদিকে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের নজরদারি আরো জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আদালত সূত্র জানান।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর