বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি পালন ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে ঢাকা জেলার নতুন ডিসি ফরিদা খানম, তাকে নিয়ে পুরোনো অভিযোগ ফের আলোচনায় চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক টিডিএসে জনতার প্রধানমন্ত্রী: সবার আগে বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জিয়ানগরে আরও ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৬৬ অবৈধভাবে মজুত ১৬০০ লিটার ডিজেলসহ আটক ১ ফরম পূরণ না হওয়ায় এসএসসি পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী, প্রধান শিক্ষকের গাফিলতির অভিযোগ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ফরম পূরণ না হওয়ায় এসএসসি পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী, প্রধান শিক্ষকের গাফিলতির অভিযোগ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: / ৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

দিনাজপুরের খানসামা উপজেলার চকরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম লিপুর অবহেলা ও গাফিলতির কারণে এসএসসি পরীক্ষা-২০২৬ এ অংশ নিতে পারেনি নাইম ইসলাম নামে এক শিক্ষার্থী এমন অভিযোগ উঠেছে। ফরম পূরণ ও কেন্দ্র ফি বাবদ টাকা নেওয়ার পরও তাকে প্রবেশপত্র দেওয়া হয়নি বলে জানা গেছে।

ভুক্তভোগী ওই শিক্ষার্থী এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ২১ এপ্রিল লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষার জন্য নাইম ইসলামের কাছ থেকে ফরম পূরণ ও কেন্দ্র ফি বাবদ ৩ হাজার টাকা গ্রহণ করেন প্রধান শিক্ষক শরিফুল ইসলাম লিপু। কিন্তু পরবর্তীতে তাকে কোনো প্রবেশপত্র দেওয়া হয়নি। পরীক্ষার দুই দিন আগে বিদ্যালয়ে গিয়ে নাইম জানতে পারেন, তার ফরম পূরণই করা হয়নি এবং তার নামে কোনো এডমিট কার্ডও আসেনি।

ভুক্তভোগী নাইম ইসলাম জানান, তিনি পাকেরহাটে অবস্থিত ট্যালেন্ট সার্চ রেসিডেন্সিয়াল স্কুলে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। তাদের রেজিস্ট্রেশন করা হয় চকরামপুর উচ্চ বিদ্যালয়ের মাধ্যমে। টেস্ট পরীক্ষার পর ফরম পূরণের জন্য তাকে চকরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে টাকা জমা দিতে বলা হয়। তিনি সেই অনুযায়ী টাকা জমা দিলেও শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নিতে পারেননি। এতে তার দীর্ঘদিনের প্রস্তুতি ও স্বপ্ন ভেঙে গেছে।

ট্যালেন্ট সার্চ রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক সাইদ ইসলাম জানান, নাইম ইসলাম দশম শ্রেণিতে পড়ার সময় শারীরিক সমস্যার কারণে স্কুল ত্যাগ করেন। পরে ফরম পূরণের বিষয়ে যোগাযোগ করলে তাকে রেজিস্ট্রেশনকৃত বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। এডমিট কার্ড না পাওয়ার বিষয়টি তারা আগে জানতেন না।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলাম লিপু বলেন, “নাইম ইসলাম নিয়মিত স্কুলে না আসায় বিষয়টি আমার স্মরণে ছিল না। পরে বিষয়টি জানতে পেরে তার পরিবারকে ডেকে টাকা ফেরত দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার বলেন, “বিদ্যালয়ের প্রধান শিক্ষক আগে যোগাযোগ করলে হয়তো কোনো ব্যবস্থা নেওয়া যেত। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর