বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি পালন ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে ঢাকা জেলার নতুন ডিসি ফরিদা খানম, তাকে নিয়ে পুরোনো অভিযোগ ফের আলোচনায় চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক টিডিএসে জনতার প্রধানমন্ত্রী: সবার আগে বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জিয়ানগরে আরও ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৬৬ অবৈধভাবে মজুত ১৬০০ লিটার ডিজেলসহ আটক ১ ফরম পূরণ না হওয়ায় এসএসসি পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী, প্রধান শিক্ষকের গাফিলতির অভিযোগ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জিয়ানগরে আরও ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি: / ৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬



পিরোজপুরের জিয়ানগরে আরও ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে জিয়ানগর থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই সাইদুজ্জামানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামের ইবাদুল কবির বাদল হাওলাদারের বাড়ীর ভেতর থেকে এ বিটুমিন উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। প্রায় ১ মাস ধরে বাদল হাওলাদারের বাড়ীর ভেতরে এই বিটুমিন রক্ষিত ছিল।

বাড়ীর মালিক বাদল হাওলাদার জানান, “তিনি ঢাকায় থাকেন। তার বাড়ীতে কে বা কারা এই বিটুমিন রেখে গেছেন তা তিনি জানেন না।” এর আগে গত ৪ এপ্রিল পুলিশ বাদল হাওলাদারের ভাইয়ের ছেলে জিয়ানগর বাজারের ব্যবসায়ী মেসার্স পলাশ এন্টার প্রাইজের মালিক ও ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের হেফাজত থেকে ৫৯ ব্যরেল চোরাই বিটুমিন উদ্ধার করে। পলাশ ইন্দুরকানি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক।
তখন ঝালকাঠী জেলা সদরের শ্যাডো কনষ্ট্রাকশনের মালিকের মামলার সূত্র ধরে সিসিটিভির ফুটেজ থেকে সনাক্ত করা ট্রাক চালকের তথ্যমতে ওই চোরাই বিটুমিন উদ্ধার করা হয়েছিল। বর্তমানে উদ্ধার করা ৭৫ ব্যারেল বিটুমিনও পলাশ হাওদারের বলে জনমনে সন্দেহ থাকলেও অবশ্য তিনি তা অস্বীকার করেছেন।

জিয়ানগর থানার দায়িত্বে থাকা এসআই সাইদুজ্জামান জানান, সেউতিবাড়ীয়া গ্রামের ইবাদুল কবির বাদল হাওলাদারের বাড়ীর ভেতর অনেকদিন ধরে ৭৫ ব্যারেল বিটুমিন রক্ষিত ছিল। বাড়ির মালিক জানেন না এই বিটুমিন কে বা কারা রেখেছে। অনেকেই এই বিটুমিনের মালিকানা দাবী করে যোগাযোগ করলে আমরা বিটুমিন উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। উপযুক্ত মালিক পেলে আদালতের মাধ্যমে তাকে বুঝিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য সম্প্রতি ঝালকাঠী সদর, রাজাপুর, বরগুনার বেতাগী ও বাগেরহাটের মোড়েলগঞ্জ থানায় বিটুমিন চুরির বেশ কয়েকটি মামলা হয়েছে। এসব মামলার বাদীরা উক্ত বিটুমিনের মালিকানা দাবী করছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর