শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জ ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন,ইমরান সভাপতি, রাফি সাধারণ সম্পাদক, ভোলায় অবৈধ জ্বালানি ও ভেজাল তেল জব্দ খিলক্ষেতে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে জামাত ও বিএনপি-পন্থীদের মধ্যে সংঘর্ষ টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩২ জন গ্রেফতার ট্রাফিক মতিঝিলের নতুন উদ্যোগে স্বস্তি শিক্ষার্থী-অভিভাবকদের মোবাইলে টিকটক ভিডিও দেখানোর প্রলোভনে ৫ বছরের শিশুকে বলাৎকার, ছিঁড়লো পায়ুপথ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ জুনে উদ্বোধন: রেলমন্ত্রী এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে সাইদুর রহমান বাচ্চুর নিজ উদ্যোগে হাতপাখা, পানি ও বিস্কুট বিতরন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মোবাইলে টিকটক ভিডিও দেখানোর প্রলোভনে ৫ বছরের শিশুকে বলাৎকার, ছিঁড়লো পায়ুপথ

নিজস্ব প্রতিবেদক: / ৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জে মোবাইলে টিকটক ভিডিও দেখানোর প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ৫ বছর বয়সী এক শিশু বলাৎকারের অভিযোগ উঠেছে রিফাত (১৯) নামে এক ছাত্রর বিরুদ্ধে। পাশবিক নির্যাতনে শিশুটির পায়ুপথ ছিড়ে গেছে।

‎শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে শিশুটিকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বুধবার (২২ এপ্রিল) সদর থানায় মামলা দায়ের হয়েছে।

‎এর আগে সোমবার (২০ এপ্রিল) সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের কানগাঁতী গ্রামে শিশুটিকে নির্যাতনের ঘটনা ঘটে। অভিযুক্ত রিফাত কানগাঁতী গ্রামের মো. রনির ছেলে। নির্যাতিত শিশুটি ওই গ্রামের দরিদ্র তাঁত শ্রমিকের ছেলে।

‎শুক্রবার হাসপাতাল থেকে নির্যাতিত শিশুটির বাবা বলেন, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তার ৫ বছর বয়সী ছেলেকে মোবাইলে টিকটক দেখানোর লোভ দেখিয়ে নিজেদের বাড়ির ছাদে নিয়ে যায় রিফাত। এরপর শিশুটির উপর পায়ুপথে জোরপূর্বক পাশবিক নির্যাতন করে। এ সময় শিশুটি চিৎকার করলে তাকে ছাদ থেকে নীচে নামিয়ে দেয় এবং ভয় দেখিয়ে বিষয়টি কাউকে জানাতে নিষেধ করে।

‎আতংকে শিশুটি তার পরিবারকে ঘটনার কথা জানাতে পারেনি। রাতে শিশুটির মা কোলে নেওয়ার সময় পায়ুপথে ব্যাথা লাগায় চিৎকার করে। তখন পরিবারের লোকজন প্যান্ট খুলে পায়ুপথ ছেড়া ও রক্তাক্ত দেখতে পায়। এ সময় নির্যাতিত শিশুটি কাঁদতে কাঁদতে ঘটনাটি জানায়।

‎পরে বিষয়টি মুরুব্বীদের জানালে তারা বিচার দেওয়ার আশ্বাস দেয়। মুরব্বীদের পরামর্শে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার ফিরিয়ে দিয়ে বলে, আগে পুলিশ কেস করতে হবে। পরে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছ থেকে ওষুধ কিনে খাওয়ানো হয়।

‎পরদিন মঙ্গলবার মুরুব্বীরা শালিসের আয়োজন করলেও অভিযুক্তরা অনুপস্থিত হয়। এ ঘটনায় বুধবার থানায় মামলা দায়ের করা হয়। ওইদিন ডাক্তারি পরীক্ষা করানোর হয়। অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

‎সদর থানার ওসি মো. রাকিবুল ইসলাম বলেন, শিশুটি বলাৎকারের বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে। আমরা মেডিকেল রিপোর্টের জন্য পাঠিয়েছি। ঘটনা কয়েকদিন আগের। বুধবার মামলাটি দায়ের করা হয়েছে। মেডিকেল রিপোর্ট না আসলে বিস্তারিত বলতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর