শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সর্বশেষ
রায়গঞ্জে ধান কাটায় বাধা ও হয়রানির অভিযোগে ভূমিহীনদের সংবাদ সম্মেলন সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার কাজিপুরে স্বাধীনতা স্কয়ারের মুর‍্যালের কালো কাপড় অপসারণ, আলোচনায় ছাত্রলীগ নেতা ভোলায় অবৈধ জ্বালানি ও ভেজাল তেল জব্দ খিলক্ষেতে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে জামাত ও বিএনপি-পন্থীদের মধ্যে সংঘর্ষ টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩২ জন গ্রেফতার ট্রাফিক মতিঝিলের নতুন উদ্যোগে স্বস্তি শিক্ষার্থী-অভিভাবকদের মোবাইলে টিকটক ভিডিও দেখানোর প্রলোভনে ৫ বছরের শিশুকে বলাৎকার, ছিঁড়লো পায়ুপথ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে স্বাধীনতা স্কয়ারের মুর‍্যালের কালো কাপড় অপসারণ, আলোচনায় ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: / ৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬


সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার স্বাধীনতা স্কয়ারে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার মুর‍্যালের ওপর দেওয়া কালো কাপড় অপসারণ করা হয়েছে।

শুক্রবার এ কাপড় খুলে ফেলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কাজিপুর উপজেলা শাখার সদস্য ও কাজিপুর সদর ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক অর্নব ইসলাম নিলয়।


স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর বিভিন্ন পরিস্থিতির প্রেক্ষিতে স্বাধীনতা স্কয়ারে স্থাপিত মুর‍্যালগুলো কালো কাপড়ে ঢেকে রাখা হয়েছিল। দীর্ঘদিন ধরে এভাবে ঢাকা থাকার পর হঠাৎ করে কাপড় অপসারণের ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।



প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই অর্নব ইসলাম নিলয় নিজ উদ্যোগে মুর‍্যালের কাপড় সরিয়ে দেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে নানা প্রশ্ন উঠেছে,কে বা কার নির্দেশে কাপড় সরানো হলো এবং এর পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে কি না।

এদিকে এলাকাবাসীর একাংশ বলছেন, জাতির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মুর‍্যাল দীর্ঘদিন ঢেকে রাখা যেমন অনাকাঙ্ক্ষিত ছিল, তেমনি তা অপসারণের ক্ষেত্রেও যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্ত থাকা উচিত ছিল।

ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। কেউ এটিকে স্বাভাবিক উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে বিতর্কিত পদক্ষেপ বলেও মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর