রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
১৪ বছর পর এশিয়ান বিচ গেমসে পদক পুনরুদ্ধার,নারী কাবাডি দলকে প্রতিমন্ত্রীর অভিনন্দন নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেফতার ৩ মুন্সিগঞ্জে লঞ্চে অসুস্থ শিশুকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা উল্লাপাড়ায় ফুটওভার ব্রীজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাত এক ট্রেনযাত্রী নিহত তাড়াশে বজ্রপাতে ফসলের মাঠে প্রাণ গেল কৃষকের মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩৮ জন গ্রেফতার একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকা ব্যয়ে ১৪ প্রকল্প অনুমোদন পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবা জব্দ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উল্লাপাড়ায় সাংবাদিকদের ওপর হামলা: ৪৮ ঘণ্টা পেরোলেও গ্রেপ্তার নেই, ক্ষোভে ফুঁসছে সাংবাদিক সমাজ

নিজস্ব প্রতিবেদক: / ২১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর সংঘবদ্ধ ও পরিকল্পিত হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। মামলা দায়েরের ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, অভিযুক্তরা প্রভাবশালী মহলে দৌড়ঝাঁপ চালিয়ে নিজেদের রক্ষার চেষ্টা করছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার বালসাবাড়ী এলাকায় ভারত থেকে অবৈধভাবে আনা হাইব্রিড সিল্ক সুতা গোপনে খালাস করা হচ্ছিল। এতে সরকারের বিপুল রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এ সংবাদের সত্যতা যাচাই করতে কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

অভিযোগ অনুযায়ী, আলামিন জোয়াদ্দার নামের এক ব্যক্তি ও তার সহযোগীরা সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে হামলা করে। এতে দৈনিক শ্যামল বাংলা পত্রিকার প্রতিনিধি তুহিন আলম, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি আতাউর রহমান রাজু এবং গ্রীন টিভির প্রতিনিধি আরিফুল ইসলাম আহত হন।

হামলাকারীরা সাংবাদিকদের ব্যবহৃত ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ নষ্ট করার চেষ্টা চালায় বলেও অভিযোগ উঠেছে।
ঘটনার পর থানায় মামলা দায়ের করা হলেও এখনো পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি। বরং তারা বিভিন্ন প্রভাবশালী মহলের আশ্রয়ে থেকে আইনের হাত এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় এ ধরনের ঘটনা ভবিষ্যতে আরও বেড়ে যেতে পারে।
সাংবাদিকদের মতে, এ হামলা শুধু ব্যক্তি সাংবাদিকদের ওপর নয়, বরং স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোক্তারুজ্জামান বলেন, এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সচেতন মহলের মতে, এখনই কঠোর ব্যবস্থা না নিলে উল্লাপাড়াসহ সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। প্রশাসনের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর