রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সর্বশেষ
রায়গঞ্জে হিফজুল কুরআন প্রতিযোগিতার সনদ বিতরণ ধান তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল রায়গঞ্জের যুবকের ১৪ বছর পর এশিয়ান বিচ গেমসে পদক পুনরুদ্ধার,নারী কাবাডি দলকে প্রতিমন্ত্রীর অভিনন্দন নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেফতার ৩ মুন্সিগঞ্জে লঞ্চে অসুস্থ শিশুকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা উল্লাপাড়ায় ফুটওভার ব্রীজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাত এক ট্রেনযাত্রী নিহত তাড়াশে বজ্রপাতে ফসলের মাঠে প্রাণ গেল কৃষকের মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩৮ জন গ্রেফতার একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকা ব্যয়ে ১৪ প্রকল্প অনুমোদন পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ডিএনএ দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক: / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬


বিশ্ব ডিএনএ দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য র‍্যালি ও বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগের উদ্যোগে দিনব্যাপী জীববিজ্ঞান ও বায়োকেমিস্ট্রি ভিত্তিক কুইজ, প্রবন্ধ রচনা এবং বিজ্ঞানভিত্তিক বিতর্ক প্রতিযোগিতয় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাস প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফ আলী।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ও প্রফেসর এমেরিটাস ড. হোসেন রেজা, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোস্তফা মাহমুদ হাসান, বিভাগীয় শিক্ষক ড. রঞ্জিত কুমার সাহা এবং বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. তরিকুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ডিএনএ-এর ভেতরেই জীবনের সকল রহস্য লুকিয়ে আছে, আর সেই রহস্য উদ্ঘাটন করাই বিজ্ঞানীদের মূল কাজ। এ ধরনের একাডেমিক ও সৃজনশীল কার্যক্রম শিক্ষার্থীদের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডিএনএ-তে পরিবর্তন মানুষের বিভিন্ন জটিল রোগের অন্যতম কারণ এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি বলে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর